চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবতেদায়ী শিক্ষকদের বেতন না দেওয়া সেক্যুলারিজম নয়: সৈয়দ আবুল মকসুদ

আহসান কামরুলআহসান কামরুল
৪:৪৫ অপরাহ্ন ১০, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ, সাক্ষাতকার
A A
সৈয়দ আবুল মকসুদ

সৈয়দ আবুল মকসুদ

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন না দেওয়া সেক্যুলারিজম নয় মন্তব্য করে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, এই শিক্ষকরা ধর্ম শিক্ষা দেন বলে তাদের পক্ষে কথা বলা যাবে না, এমন ধারণা ঠিক নয়। তারা যদি শিশুদের সাম্প্রদায়িক শিক্ষা দেন তাহলে তার বিরুদ্ধে যেমন কথা বলতে হবে, তেমনই সরকারি রেজিস্ট্রেশনের পরও দীর্ঘদিন ধরে তাদের বেতন পাওয়ার বিষয়েও আমাদের কথা বলতে হবে।

তিনি বলেন: অপছন্দের কেউ যদি অমানবিকতার শিকার হন তাহলে তার পক্ষে কথা বলার নামই সেক্যুলারিজম। কিন্তু আমাদের বামপন্থীরা বিষয়টি বুঝতে না পারায় তারা একা একা হাঁটছে।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে একান্ত আলাপচারিতায় ভারতের আসামের উদাহরণ দিয়ে সৈয়দ আবুল মকসুদ বলেন: সেখানে যা চলছে এটা তো সাম্প্রদায়িকতার চরম রূপ। বাংলাদেশ কিংবা অন্য কোন অঞ্চল থেকে হিন্দুরা আশ্রয় চাইলে তাদেরকে আশ্রয় দেয়া হবে, অথচ অন্য ধর্মাবলম্বী বিশেষ করে যেসব মুসলমান ৫০ এর দশক থেকে সেখানে বসবাস করে আসছেন, তাদেরকে বের করে দেওয়া হবে– এটা তো হতে পারে না। হিন্দুদের গ্রহণ করে মুসলমানদের তাড়িয়ে দেওয়ার মানসিকতা অমানবিক।

‘এখন আমরা যারা সেক্যুলারিজমের কথা বলি তারাও যদি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং আসাম সরকারের মতো কথা বলি, পছন্দের লোক হলে এক রকমের কথা আর অপছন্দের কেউ অমানবিকতার শিকার হলে যদি আমরা চুপ থাকি তাহলে বিজেপি এবং আমাদের মধ্যে পার্থক্য কোথায়? সবার বিষয়ে ন্যায়সঙ্গত কথা বলার নামই তো সেক্যুলারিজম। কিন্তু আমাদের বামপন্থীরা সেটা বুঝতে পারছে না’, বলেন সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন: ব্যাংক এবং শিক্ষা খাতসহ দেশের বিভিন্ন সেক্টরে ক্ষমতাসীনদের কারও কারও সীমাহীন দুর্নীতিতে যে অস্থিরতা চলছে তা নিয়ন্ত্রণ করা প্রধানমন্ত্রীর একার পক্ষে কষ্টকর। প্রধানমন্ত্রী এসব বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছেন। তবে তার আশেপাশে থাকা কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীদের সকলকে দুর্নীতি এবং অনিয়ম নির্মুল করার বিষয়ে বদ্ধপরিকর হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে তাগিদ দিয়ে তিনি বলেন: এসব বিষয়ে সফলতার জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন। যাবতীয় সংকট দেখা এবং সেই সংকট মোকাবেলা করে নেতৃত্বের পর্যায়ে আসা লোকজন আমাদের খুবই কম। এ কারণে মিয়ানমারের পর ভারত আমাদের চাপে রাখার জন্য আসামকে উত্তপ্ত করছে। তারপরেও যতো দ্রুত সম্ভব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠিয়ে আসাম পরিস্থিতিও সফলতার সঙ্গে মোকাবেলা করতে হবে।

Reneta

ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে সবাইকে মানবিক বোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান সৈয়দ আবুল মকসুদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসন নীতিএবতেদায়ী মাদ্রাসাবামপন্থীরোহিঙ্গাসৈয়দ আবুল মকসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত

এপ্রিল ২, ২০২৬

মালয়েশীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি দলের চ্যানেল আই পরিদর্শন

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT