চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআই: ভোট ও ভ্যাট ইস্যুতে মতভিন্নতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

অনিয়মের মধ্যে থাকা অ্যাসোসিয়েশনগুলোই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নেতা নির্বাচনে সরাসরি ভোটের দাবি তুলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির প্রথম সহসভাপতি ও ২০১৭-১৮ মেয়াদের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’ এর সভায় তিনি এরকম কথা বলেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সভায় বিষেশ অতিথির বক্তব্যে শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, যেসব অ্যাসোসিয়েশনে নিয়মিত ভোট, অডিট, বৈঠক, সভা-সেমিনার ও এজিএম হয় না, সেসব সংগঠনগুলো সরাসরি ভোটের দাবি তুলছে।

Banglabid

তিনি মনে করেন এসব সংগঠনের অনিয়মের বিষয়ে এফবিসিসিআইয়ের তদন্ত করা উচিত।

সূত্র জানায়, তিনি সংগঠনগুলোর নেতাদের উদ্দেশে বলেনন: আগে নিজেরা নিয়মের মধ্যে আসেন, তারপর শীর্ষ সংগঠনের ভোটের পদ্ধতি নিয়ে কথা বলেন।

গত ২৪ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে এফবিসিসিআই সংস্কার বাস্তবায়ন পরিষদের নেতারা আগামি নির্বাচনে সরাসরি ভোটের দাবি জানিয়েছিলেন। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন।

Reneta

২০০২ সাল থেকে পরোক্ষ ভোটের মাধ্যমে এফবিসিসিআইর সভাপতি, প্রথম-সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং, রোল ম্যানুফ্যাকচারার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমান কমিটির প্রতিশ্রুতি ছিল আগামি নির্বাচনে সভাপতি, প্রথম-সহসভাপতি ও সহসভাপতির পদগুলো সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে।

‘সে অনুযায়ী বর্তমান কমিটির প্রথম সভায় এফবিসিসিআইর সাবেক সভাপতি সালমান এফ রহমানকে প্রধান করে ‘এফবিসিসিআই রিফর্ম’ নামে একটি কমিটি গঠন করা হয়,’ জানিয়ে তিনি দাবি করেন, কমিটি সরাসরি ভোটের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠায়।

‘কিন্তু এখনও সে বিষয়টি চূড়ান্ত হয়নি। তাই সরাসরি ভোটের দাবি তুলছেন ব্যবসায়ীরা।’

তিনি বলেন, এফবিসিসিআই ব্যবসায়ীদের প্রাণের সংগঠন। তাই ব্যক্তিগত ভাবে আমি চাই না এফবিসিসিআইর মধ্যে কোনো ধরনের বিভাজন তৈরি হোক।

ভ্যাট আন্দোলন
দীর্ঘদিন ধরে চলে আসা ভ্যাট আন্দোলন প্রসঙ্গে শফিউল ইসলাম মহিউদ্দিন বৈঠকে বলেন, ভ্যাট নিয়ে যৌক্তিক আন্দোলন করলে এফবিসিসিআই আন্দোলনকারীদের সমর্থন দেবে। কিন্তু কতিপয় নামধারী নেতা আন্দোলনের নামে অযৌক্তিভাবে বয়োজ্যেষ্ঠ মন্ত্রীদের অপবাদ দিচ্ছেন। এ ধরনের আন্দোলনে এফবিসিসিআই সমর্থন দেবে না।

ভ্যাটের বিষয়ে আবু মোতালেব বলেন, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বলেছিল, ৩০ ডিসেম্বরের মধ্যে ভ্যাট নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান হবে। কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হতে যাচ্ছে। এখনও এর কোনো সুরাহা হয়নি।

তবে ভ্যাট আইন সংক্রান্ত আন্দোলনে কতিপয় ব্যবসায়ী নন, সব ব্যবসায়ী সমর্থন দিয়েছেন বলে দাবি করেন তিনি।

সভায় এফবিসিসিআই ও ‘কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টস’ এর সভাপতি মাতলুব আহমাদ বলেন, ২০২১-১৮ মেয়াদের নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ একদিনও বাড়ানোর চিন্তা-ভাবনা নাই।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

পিটারসেন ঝড়ের দিনে ‘দর্শক’ মাহমুদউল্লাহ

পরবর্তী

চট্টগ্রামে হার দিয়ে শুরু ঢাকা আবাহনীর

পরবর্তী

চট্টগ্রামে হার দিয়ে শুরু ঢাকা আবাহনীর

বাংলাদেশের নিয়মিত সফরের ব্যাপারে আগ্রহী ভারত

সর্বশেষ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি ২৭ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত

আগস্ট ২০, ২০২৬

ধেয়ে আসছে ‘আন্ধার’!

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আগস্ট ২০, ২০২৬

সানি দেওলের করুণ দশা, ছক্কা হাঁকালেন ইমরান হাশমি!

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT