চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিসিসিআইয়ের প্রথম কাজ ক্ষতিগ্রস্ত এসএমই উদ্যোক্তাদের সহযোগিতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২০, মে ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে এসএমই উদ্যোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই এসব উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা করতে সহযোগিতা করাই হবে এফবিসিসিআই-এর প্রথম কাজ।

এফবিসিসিআইয়েরর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর বৃহস্পতিবার  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের সঙ্গে স্থানীয় চেম্বার এবং খাতভিত্তিক অ্যাসোসিয়েশনের সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। করোনা পরিস্থিতিতে অন্যদের মতো তারাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। এসব ব্যবসায়ীদের উন্নয়নে পাশে থেকে তাদের সহযোগিতা অব্যাহত রাখা হবে।

তিনি বললন, শুধু এসএমই না পুরো শিল্পের জন্য সবাইকে পাশে নিয়ে কাজ করবে নতুন বোর্ড। জেলাভিত্তিক বিচ্ছিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পসমূহকে ক্লাস্টারিং করে রপ্তানিমুখী শিল্পে পরিণত করার প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। এসএমই খাতের উন্নয়নে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম সফলতা অর্জন করেছে। এসব দেশের অভিজ্ঞতা নিয়ে এসএমই খাতের উন্নয়নের চেষ্টা থাকবে। এফবিসিসিআইয়ের কার্যক্রমকে আরাও গতিশীল করার জন্য এর সংস্কারের উদ্যোগ নেয়া হবে।

অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই হবে নতুন বোর্ডের সব কাজ এমন প্রত্যয় ব্যক্ত করে জসিম উদ্দিন বলেন, বর্তমানে শুধু ট্যাক্স ও ট্যারিফ দিয়ে শিল্প এবং ব্যবসা-বাণিজ্যের সুরক্ষা সম্ভব নয়। তাই উন্নত দেশসমূহ তাদের স্বার্থ সংরক্ষণের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করে আমাদেরকেও একইভাবে কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্যসমূহ পূরণে ব্যবসায়ীদের যে দায়িত্ব রয়েছে, তা যথাযথ পালনে একটি কার্যকরী এফবিসিসিআই গঠনের জন্য আমরা উদ্যোগ নিবো।

এফবিসিসিআইয়ের নতুন সভাপতি বলেন, পরিবর্তিত অর্থনীতির সঙ্গে সরকারের পলিসি সমন্বয়করণের উদ্যোগ নেয়া, আমদানি, রপ্তানি, শুল্ক, আয়কর ও ভ্যাট বিষয়ে ব্যবসায়ীদের সহায়তা প্রদান, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, চতুর্থ শিল্পবিপ্লব, ই-ব্যবসার সঙ্গে দেশীয় শিল্পকে সম্পৃক্তকরণ, দেশি ও বিদেশি বিনিয়োগে সম্প্রসারণ, মেধাসত্ত্ব সংরক্ষণ, ইজ অব ডুয়িং বিজনেসে বাংলাদেশের অবস্থান উন্নীতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এফবিসিসিআইয়ের উদ্যোগ থাকবে।

Reneta

তিনি বলেন, আমাদের ভিশন-২০৪১ বাস্তবায়নে এফবিসিসিআই-কে সম্পৃক্তকরণ, সরকারের গৃহীত স্পেশাল ইকোনমিক জোন, ট্যুরিজমপার্ক এবং অন্যান্য শিল্পপার্ক স্থাপনে এফবিসিসিআইয়ের কার্যকরী অবস্থান প্রতিষ্ঠা করার জন্য নতুন বোর্ড এসব বিষয়ের ওপর গবেষণার আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, আমিন হেলালী ও আমিনুল হক শামিম, সংগঠনটির সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ নবনির্বাচিত পরিচালকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্যোক্তাএফবিসিসিআইএসএমইকরোনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রামায়ণ’ ছবিতে কার পারিশ্রমিক কত?

আগস্ট ৩, ২০২৬

দেশে ফিরলেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন

আগস্ট ৩, ২০২৬

যুক্তরাষ্ট্রের স্পিনারের ৮ বছরের নিষেধাজ্ঞা

আগস্ট ৩, ২০২৬

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

গলফে আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রাম্পের খোঁচা- ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT