চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিআইয়ের প্রতিবেদনকে ‘কারচুপি’ বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:০৮ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

নতুন পাওয়া ইমেইল তদন্তে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি বলে এফবিআইয়ের প্রকাশিত প্রতিবেদনের তীব্র প্রতিবাদ করেছেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান এই প্রার্থীর অভিযোগ, গোয়েন্দা সংস্থা এফবিআই আগের বারের মতো আবারও তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে দোষমুক্ত করে অন্যায় করেছে।

ডেট্রয়েটের শহরতলীতে এক নির্বাচনী প্রচারণা র‌্যালিতে ট্রাম্প দাবি করেন, এত অল্প সময়ে নতুন পাওয়া সাড়ে ৬ লাখ ইমেইল পরীক্ষা করা এফবিআইয়ের পক্ষে কিছুতেই সম্ভব নয়। হিলারিকে কারচুপির মাধ্যমে রক্ষা করা হচ্ছে বলে আগের অভিযোগের পুনরাবৃত্তি করেন তিনি।

মিশিগানের স্টার্লিং হাইটসে সমর্থকদের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্প বলেন,“হিলারি দোষী, সেটা তিনি জানেন, এফবিআই জানে, জনগণ জানে এবং ৮ নভেম্বর ব্যালট বাক্সে এর ন্যায়বিচার হবে কিনা তা এখন আমেরিকান জনগণের হাতে।”

গত ২৮ অক্টোবর হঠাৎ খুঁজে পাওয়া ইমেইলগুলোতে কোনো অপরাধের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি, সোমবার এমন একটি প্রতিবেদন প্রকাশ করে এফবিআই। প্রতিবেদনে জেমস কোমির বক্তব্য অনুযায়ী, বেশিরভাগ ইমেলই পুরনো। এফবিআই এজেন্টের একটি বিশেষ দল হিলারির সবগুলো hillary2ইমেইল তন্ন তন্ন করে খুঁজেও অপরাধের কোনো চিহ্ন খুঁজে পায়নি। তাই তার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হচ্ছে না বলে কংগ্রেসকে দেয়া এক চিঠিতে জানান এফবিআই প্রধান।

ট্রাম্প মেনে নিতে না পারলেও এফবিআইয়ের প্রতিবেদনে বুকের ওপর থেকে অনেক বড় একটা পাহাড় নেমে গেছে হিলারি ক্লিনটন ও তার সমর্থকদের বুকের ওপর থেকে। ঝুলে থাকা সমস্যাটার সমাধান হওয়ায় ক্লিনটনের প্রচারণা শিবির ‘আনন্দিত’ বলে জানিয়েছে। নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারে হিলারি বলেছেন, তিনি সবসময়ই জানতেন তিনি নির্দোষ প্রমাণিত হবেন।

৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে এখন পর্যন্ত সর্বশেষ মতামত জরিপে হিলারি ট্রাম্পের চেয়ে ৪ থেকে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন। তবে এই ফল এফবিআইয়ের রিপোর্ট প্রকাশেরও আগের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬

অস্ত্রোপচার টেবিলে যেতে হচ্ছে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT