চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফবিআইকে অ্যাপলের পাল্টা আঘাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলি করে ১৪ জনের হত্যাকারী সৈয়দ রিজওয়ান ফারুককে ধরতে মার্কিন তদন্ত সংস্থা এফবিআইকে দেয়া আদালতের নির্দেশনাকে সংস্থাটি যেভাবে ব্যবহার করছে তা নিয়ে আপত্তি জানিয়েছে টেক জায়ান্ট অ্যাপল।

এফবিআইয়ের কর্মপদ্ধতির নিন্দা করে পাল্টা জবাবও দেন অ্যাপল প্রধান টিম কুক।

আদালতের ওই নির্দেশনা অনুযায়ী অ্যাপলের সাহায্যে ক্যালিফোর্নিয়া স্যান বার্নারদিনোতে ১৪ জনকে হত্যাকারী আইএস সংশ্লিষ্ট রিজওয়ান ফারুকের আইফোনে সংরক্ষিত তথ্যে প্রবেশাধিকার পাবে এফবিআই। তবে প্রথমেই ওই নির্দেশনার বিরুদ্ধে পাল্টা আইনি লড়াইয়ের ঘোষণা দেয় অ্যাপল।

Banglabid

টিম কুক সম্প্রতি মার্কিন গণমাধ্যম এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের এই সিদ্ধান্তের পক্ষে বলেন, তার প্রতিষ্ঠান প্রথম এই নির্দেশনার কথা জেনেছে মিডিয়া থেকেই। এফবিআইয়ের যে এ ব্যাপারে অ্যাপলের সহায়তা প্রয়োজন, তা এফবিআই বা আদালতের পক্ষ থেকে সরাসরি একবারও জানানো হয়নি।

‘এভাবে তো চলতে পারে না’, বলেন কুক, ‘আমার মনে হয় না এতো গুরুত্বপূর্ণ একটা বিষয়কে এভাবে সামলানোর কথা।’

অবশ্য এফবিআইয়ের তদন্ত দল সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, টিম কুকের এই দাবি ‘একেবারেই সত্যি নয়’। ওই সূত্রের মতে, অ্যাপলের লিগ্যাল টিমকেই আদালতের নির্দেশনার ব্যাপারে ‘প্রথমে জানানো হয়েছে’।

Reneta

তবে এফবিআই সরাসরি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, অ্যাপল তার আইফোনসহ অন্যান্য ডিভাইসের জন্য বিশেষ ধরণের একটি সফটওয়্যার আপগ্রেড তৈরির কাজে ব্যস্ত আছে। আপগ্রেডটি সফল হলে ফারুকের আইফোন আনলক করার জন্য এফবিআই যে পদ্ধতি ব্যবহার করতে চাইছে, সে পদ্ধতিতে আইফোনে ঢোকা অসম্ভব হয়ে পড়বে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোন-এফবিআইআইফোন-সৈয়দ রিজওয়ান ফারুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT