চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে মিষ্টিমুখ করিয়ে নিপুণকে বরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণকে বরণ করে নিল এফডিসির সবগুলো সংগঠন। বৃহস্পতিবার বিকেল ৩টায় শিল্পী সমিতির অফিসে গিয়ে দেখা যায়, সংগঠনগুলোর প্রধানরা নিপুণকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে সবাই মিলে তাকে মিষ্টিমুখ করান।

সমিতির অফিসে গিয়ে দেখা যায়, শিল্পী সমিতির টেবিলে নিপুণ তার নেমপ্লেটও লাগিয়েছেন।

পরিচালক সমিতি, সহকারি পরিচালক সমিতি (সিডাপ), চিত্রগ্রাহক সংস্থা, রূপসজ্জা সমিতি, ব্যবস্থাপক সমিতি, সহকারি ব্যবস্থাপক সমিতি থেকে শুরু করে সব সংগঠনের প্রধানরা ফুলের তোড়া দিয়ে সাধারণ সম্পাদক পদে নিপুণকে স্বাগত জানান।

এসময় নিপুণের সাথে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন, সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক, কোষাধ্যক্ষ আজাদ খান, নির্বাচিত কার্যকরী সদস্য জেসমিন প্রমুখ।

শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেনও ফুল দিয়ে নিপুণকে গ্রহণ করেন।

এফডিসির সংগঠনগুলো জানায়, তারা সাধারণ সম্পাদক পদে নিপুণকেই গ্রহণ করেছেন। এজন্য ফুল দিয়ে এবং মিষ্টি মুখ করিয়েছেন।

Reneta

এরআগে সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি। দুপুর পৌনে ১টায় তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ফুলেল শ্রদ্ধা শেষে ইলিয়াস কাঞ্চন উপস্থিত সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহনূর, কোষাধ্যক্ষ আজাদ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ইমন, দফতর সম্পাদক আরমান, কার্যকরী সদস্য ফেরদৌস, জেসমিন। ছিলেন রিয়াজ ও নিপুণও।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিকী নির্বাচন। এবারে মিশা-জায়েদ প্যানেলের বিপক্ষে লড়াই করে কাঞ্চন-নিপুণ প্যানেল। সেখান থেকে সভাপতি নির্বাচিত হন ইলিয়াস কাঞ্চন।

ভোটের ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ জয়ী হয়, এরপর আপিল বোর্ডে আবেদন করলে পুনরায় ভোট গণনাতেও জয়ী হন জায়েদ। এরপর জায়েদের বিরুদ্ধে নির্বাচন বিধি না মানার অভিযোগ আনেন নিপুণ। সেই অভিযোগ আমলে নিয়ে আপিল বোর্ডের রায়ে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।

সেই রায় অবৈধ দাবি করে উচ্চ আদালতের দ্বারস্থ হন জায়েদ। সেখান থেকে শিল্পী সমিতির আপিল বোর্ডের রায় স্থগিতের আদেশ আসে এবং জায়েদ তার পদে বহাল থাকেন। তবে নিপুণ এ নিয়ে আপিল বিভাগে আবেদন করলে বুধবার সেই স্থগিতাদেশ স্থগিত করে দুজনের পদই ১৩ তারিখ পর্যন্ত স্থগিত করে দেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) পূর্ণাঙ্গ বেঞ্চে শোনানির পর সিদ্ধান্ত আসবে কে হবেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিজায়েদনিপুণলিড বিনোদনসংগঠনসাধারণ সম্পাদকসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেপ্তার

জুলাই ১৩, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুলাই ১৩, ২০২৬

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT