চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফআর টাওয়ারে অগ্নিনির্বাপণের ব্যবস্থাপনা ছিল ‘আইওয়াশ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা ছিল আইওয়াশ মাত্র। 

তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, এফআর টাওয়ারের রেকর্ডপত্রে বড় ধরনের গোঁজামিল পাওয়ার পর এখন তদন্তকাজে অসহযোগিতা করছে রাজউক। এজন্যে দলিল দস্তাবেজ খুঁজে বের করতে প্রয়োজনে রাজউক ভবনে তল্লাশি চালাতে আদালতের অনুমতি চাইবেন তারা।

আগুনে পুড়ে যাওয়া বনানী এফআর টাওয়ারের জমি ১৯৮৯ সালের গোড়ার দিকে ডিআইটির কাছ থেকে নিলামে কিনে নেন বুয়েট শিক্ষক এসএমএইচআই ফারুক। সেখানে ১৮ তলা ভবন নির্মাণের অনুমতি পান ২০০৩ সালে।

পরে নির্মাণকাজ শর্তসাপেক্ষে নির্মাতা প্রতিষ্ঠান রূপায়ানের কাছে হস্তান্তর করেন। অসাবধানতাজনিত হত্যা মামলায় গ্রেপ্তারের পর ডিবির রিমান্ডে এই তথ্য দেন জমির মালিক ফারুক।

এর সমর্থনে পাওয়া কাগজপত্র এখন যাচাই করে দেখছেন গোয়েন্দারা বলে জানিয়েছেন ডিএমপি ডিসি মো.মশিউর রহমান।

ওই ভবন রক্ষণাবেক্ষণ কমিটিতে কাশেম গ্রুপের এমডি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি একেএম তসবিরুল ইসলাম ও বুয়েট শিক্ষক এসএমএইআই ফারুক ছাড়াও যারা রয়েছেন তাদের সবাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। তারা কেউই দায় এড়াতে পারেন না বলেছেন তদন্ত কর্মকর্তারা।

Reneta

গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন জমির মালিক প্রকৌশলী ফারুক। ঘটনার পর থেকে পলাতক রূপায়ন গ্রুপের মালিককে খুঁজছে পুলিশ।

ওদিকে গ্রেপ্তারের পর জামিনে মুক্তি পাওয়া বিএনপি নেতা একেএম তসবিরুল ইসলামেরও হদিস পাচ্ছে না গোয়েন্দারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে

Jui  Banner Campaign
ট্যাগ: এফ আর টাওয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুর স্কুল প্রাচীর ধসে আহত ৫

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT