চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এন্ড্রু কিশোরের অবস্থা স্থিতিশীল, দেশে ফিরবেন কবে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
বিনোদন
A A
ছবি: তানভীর আশিক

ছবি: তানভীর আশিক

চিকিৎসার জন্য প্রায় দশ মাস ধরে সিঙ্গাপুরে আছেন দেশের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। এমনটাই জানিয়েছেন এন্ড্রু কিশোরের সার্বক্ষণিক খোঁজ খবর রাখা মৌমিন বিশ্বাস।

গেল মে মাস থেকেই শোনা যাচ্ছিলো যে, দেশে ফিরছেন এন্ড্রু কিশোর। কিন্তু বিশ্ব ও বাংলাদেশে করোনা পরিস্থিতি দিনকে দিন অবনতি হওয়ায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসেন। চলতি মাসেও এন্ড্রু কিশোরের দেশে ফেরার সংবাদ চাউর হয়।

মঙ্গলবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে মৌমিন বিশ্বাস বলেন, দেশে এখন করোনার পিক টাইম। এই সময়ে আসা তাঁর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তবে করোনা পরিস্থিতি অনুকূলে আসলেই তিনি দেশে চলে আসবেন।

এন্ড্রু কিশোরের সর্বশেষ শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে তিনি বলেন, ক্যানসারের রোগী তো, ফলে উনিও (এন্ড্রু কিশোর) ভালো মন্দ মিলিয়েই আছেন। পুরোপুরি ভালো আছেন, কিংবা খারাপ আছেন-এটা বলা যাবে না! তবে তাঁর অবস্থা স্থিতিশীল।

শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে এন্ড্রু কিশোর অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তাঁর শরীরে নন-হজকিন লিম্ফোমা নামের ব্লাড ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তাঁর চিকিৎসা শুরু হয়। কয়েক মাস ধরে সেখানে তার চিকিৎসা চলে। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসায় শিল্পীকে সহায়তা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এন্ড্রু কিশোরকরোনালিড বিনোদনশিল্পীসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT