চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এন্ড্রু কিশোরকে ৩ লাখ টাকা অনুদান দিল সংস্কৃতি মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২০
বিনোদন
A A
এন্ড্রু কিশোর-ক্যানসার

ফাইল ছবি

ক্যানসারে আক্রান্ত ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর। তার ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন মোটা অঙ্কের টাকা। যা বহন করতে হিমশিম খাচ্ছেন তিনি ও তার পরিবার। এ অবস্থায় ৩ লাখ টাকার অনুদান নিয়ে এগিয়ে এলো সংস্কৃতি মন্ত্রণালয়। 

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নাট্যনির্মাতা জি.এম সৈকতের মাধ্যমে এন্ড্রু কিশোরকে এ অনুদানের চিঠি দেয় সংস্কৃতি মন্ত্রণালয়।

জি.এম সৈকত চ্যানেল আই অনলাইনকে বলেন, ৩ লাখ টাকা অনুদানের চিঠি এন্ড্রু কিশোরের শিষ্য মোমিন বিশ্বাসের হাতে তুলে দিয়েছি। চিঠিটি রাজশাহীর ডিসি বরাবর জমা দিলে সেখান থেকে ৩ লাখ টাকা দেয়া হবে এন্ড্রু কিশোরের বোনের হাতে।

মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জি.এম সৈকত সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও যুগ্ম সচিব ফায়জুর রহমান ফারুকীসহ আরো যারা এন্ড্রু কিশোরের পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই থেমে থেমে তাকে কেমো দেয়া হচ্ছে। এখনও সেখানেই চিকিৎসা চলছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা কখনো ভালো হচ্ছে, আবার কখনো খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তার ঘনিষ্টজন।

Reneta

ব্যয়বহুল এ চিকিৎসায় প্রায় দুই কোটি টাকার মতো খরচ হচ্ছে। কিন্তু চিকিৎসার জন্য এতো টাকা বহন করতে পারছেন না বরেণ্য এ শিল্পী। বাধ্য হয়ে তিনি রাজশাহীতে তার ফ্ল্যাট বিক্রি করেছেন। তার চিকিৎসার জন্য বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

এদিকে, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জি.এম সৈকত জানালেন, গত সপ্তাহে এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুদানএন্ড্রু কিশোরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লাখো মানুষের শ্রদ্ধা ভালোবাসায় আয়াতুল্লাহ খামেনি মাশহাদে সমাহিত

জুলাই ১০, ২০২৬
ছবি: বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমা (সংগৃহীত)।

আফগানিস্তানে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজানের ঢলে ৬ নদীর পানি বিপৎসীমার ওপরে

জুলাই ১০, ২০২৬

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT