চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এন্টার্কটিকায় বরফ গলছে অাবার জমছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ পূর্বাহ্ণ ০৩, নভেম্বর ২০১৫
পরিবেশ
A A

পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ দিন দিন গলে যাচ্ছে। কিন্তু বরফ গলার পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে পূর্ব অ্যান্টার্কটিকায় বরফ জমছেও একটানা, যা থামানো সম্ভব নয়। এতে পশ্চিম অ্যান্টার্কটিকা হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। সোমবার নাসা থেকে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে জানানো হয়, সৃষ্টির পর থেকেই বরফ জমা-গলার একটি অস্থিতিশীল চক্র অ্যান্টার্কটিক এলাকায় চলে আসছে।

২০১৪ সালে কিছু গবেষণা দলের পক্ষ থেকে বলা হয়েছিলো, পশ্চিম অ্যান্টার্কটিকার আমুন্ডসেন সমুদ্র অঞ্চলে সমুদ্রের সঙ্গে লাগোয়া বরফ গলতে গলতে এমন এক পর্যায়ে চলে গেছে, যেখানে সমুদ্রের উষ্ণ স্রোত নিচ থেকে বরফ গলিয়ে দিচ্ছে। এই বরফগলা আর থামানো সম্ভব নয়। ব্যাপারটা খুবই ভীতিকর। কেননা পশ্চিম অ্যান্টার্কটিকায় এখনও যে পরিমাণ বরফ আছে, তা গললে বিশ্বজুড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১০ ফুটেরও বেশি বাড়িয়ে দেবে।

নতুন গবেষণায় প্রাপ্ত ফল যেনো এই ভয়টিকেই আরো জোরালো করলো। কেননা গবেষণায় প্রমাণিত হয়েছে, আমুন্ডসেন সমুদ্র অঞ্চলের সব বরফ গলে গেলে সত্যিই সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে সম্পূর্ণ পশ্চিম অ্যান্টার্কটিকা ডুবে যাবে।

Banglabid

নাসার পটসড্যাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চের গবেষক জোহানেস ফেল্ডম্যান ও অ্যান্ডার্স লিভারম্যান জটিল এক ধরণের জলবায়ু মডেল ব্যবহার করে বের করার চেষ্টা করেন পশ্চিম অ্যান্টার্কটিকার সম্পূর্ণ বরফ যদি সত্যিই গলে যায় তবে কী হতে পারে। এতে যেমন বরফ গলার ফলে সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার আশঙ্কা সত্যি প্রমাণিত হয়েছে, তেমনি দেখা গেছে বর্তমানে সেখানে চলমান প্রক্রিয়াতেও বরফ নতুন করে জমছে। তবে অনেক বেশি জমছে পূর্বভাগে।

লিভারম্যান জানান, ‘গবেষণায় আমরা দেখিয়েছি যে বরফ গলা ও বরফ জমার এই অস্থিতিশীল প্রক্রিয়াকে কোনো কিছুই বাধাগ্রস্ত করছে না। এলাকার আবহাওয়া এবং পরিবেশে যেসব উপাদান উপস্থিত রয়েছে তা এই অস্থিতিশীলতাকে ধীর করতে পারে, এমনকি বন্ধও করে দিতে পারে। কিন্তু উপাদানগুলো তা করছে না।’

গবেষণায় আরো দেখা গেছে, গত কয়েক দশক ধরে অ্যান্টার্কটিকায় যে পরিমাণ বরফ গলেছে, তার থেকে মোট বরফ জমার পরিমাণ বেশি। তবে এখানে সমস্যা হলো, সমুদ্রের কাছাকাছি পশ্চিম অ্যান্টার্কটিকার বরফ দিন দিন গলে বরফের স্তর পাতলা হয়ে যাচ্ছে।

Reneta

অন্যদিকে ভেতরের দিকে, অর্থাৎ অ্যান্টার্কটিকার পূর্বভাগে বরফ গলার তুলনায় জমছে বেশি। ফলে সমগ্র অ্যান্টার্কটিক ভূ-ভাগ অস্থিতিশীল অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে, যা প্রতিনিয়ত আরো অস্থিতিশীল হচ্ছে। একে থামানো সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে অ্যান্টারকটিকার পূর্বাঞ্চল খুব শিগগিরই আগের রূপ ফিরে পেলেও আগামী ৬০ বছরে পশ্চিমভাগ সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা গবেষকদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টার্কটিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘একদিন তো মাদ্রিদ ছাড়তেই হবে’

পরবর্তী

বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের কফিন মিছিল

পরবর্তী

বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের কফিন মিছিল

মধ্যরাতে শাহরুখের বাড়িতে হানা!

সর্বশেষ

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬

সহায়তা কমায় সোমালিয়ায় শিশুদের অপুষ্টি পরিস্থিতি আরও ভয়াবহ: ইউনিসেফ

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT