চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এদেশের মানুষকে আর বিকৃত ইতিহাস গেলানো যাবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

একটা সময়ে অনেক চেষ্টা করা হয়েছে দেশের ইতিহাসকে বিকৃত করার। কিন্তু এখনকার তরুণ সমাজ দেশের প্রকৃত ইতিহাস জানে। এদেশের মানুষকে আর কেউ বিকৃত ইতিহাস গেলাতে পারবে না। দেশের উন্নয়নের অগ্রযাত্রাতেও কেউ বাধা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে মহান বিজয় দিবসের এক আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের কথা চিন্তা করে তাই আওয়ামী লীগ চেষ্টা করে দেশের মানুষের জন্য কাজ করতে। গতকাল রাস্তায় বের হয়ে আমার মিছিলেই আমি ট্র্যাফিক জ্যামে পড়ে যাই। এবার বিজয় দিবসে তরুণদের অবস্থান চোখে পড়ার মতো। আমি গর্বিত তরুণদের দেখে। আজ মানুষের মনে উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি।

এসময় তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলেন, বিজয়ের পতাকা আমাদের সবসময় মহিমান্বিত রাখতে হবে। দেশের মর্যাদা ফিরে এসেছিলো ৭১ সালে, পরে সেটা ভূলুণ্ঠিত হয়েছে ৭৫ সালে। এখন আবার সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান তৈরি হয়েছে। বিশ্বব্যাপি অর্থনৈতিক মন্দাতেও আমরা প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। ২০০৯-২০১৬ এই সময়ের মধ্যেই তো এত উন্নয়ন হয়েছে দেশের। তাহলে এর আগে এত বছর যারা ক্ষমতায় ছিলো তারা কি করেছিলো দেশের জন্য?

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের হাতে যারা পতাকা তুলে দিয়েছিলো তাদের কেন জনগণ ভোট দিতে যাবে? তিনি চান এমন কিছু ঘটবে যেন জনগণ নাগরদোলায় করে তাকে ক্ষমতায় বসিয়ে দেবে। গণতন্ত্রে বিশ্বাস করেন যদি তাহলে সেটার চর্চা করুন। রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলকে ডেকেছেন। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। জনগণের উপর আমরা কখনো বিশ্বাস বা আস্থা হারাই না।

২০০১ সালের নির্বাচনের কথা টেনে তিনি বলেন, আমি কম্প্রোমাইজ করলে ২০০১ এ ক্ষমতায় আসা কঠিন হতো না। যদি মানুষের কথা না ভেবে দেশের গ্যাস যদি বিদেশে দিয়ে দিতাম তাহলেই হতো। কিন্তু আমার কথা ছিলো আগে গ্যাসের মজুদের পরিমাণ আমাকে জানতে হবে। এবং দেশের জন্য আগামী ৫০ বছরের মজুদ রাখতে হবে তারপর উদ্বৃত্ত থাকলে বাইরে দিবো। দেশের জন্য আমার বাবা জীবন দিয়ে গেছে সেই দেশের বিন্দুমাত্র ক্ষতি আমরা হতে দিবো না। নির্বাচনের আগে আগে জিমি কার্টার দেশে আসলেন। লতিফুর রহমান তখন তত্বাবধায়ক সরকার। আমি, খালেদা ছিলাম। আমার দেশের সম্পদ ক্ষমতার লোভে বিক্রি করবো তা হবে না, এই বলে আমি চলে আসলাম। জিমি কার্টারের সঙ্গে খালেদা গ্যাস দেওয়ার চুক্তি করলেন। আর তারপরেই তো ক্ষমতায় এলেন।

Reneta

বক্তৃতায় আওয়ামী লীগ সরকারের সময়কার নানান উন্নয়নের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবিজয় দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT