চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতদিনে মনে হলো পরিশ্রমের স্বীকৃতি পেলাম: সেরা পাঠক বিজয়ী সাদিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ অপরাহ্ণ ০৯, মে ২০১৮
শিল্প সাহিত্য
A A

বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক এপ্রিল মাসের দ্বিতীয় পাক্ষিক বিজয়ী সাদিয়া সুলতানা পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি খুবই আনন্দিত। পুরস্কার পাওয়ার খবর ফেসবুকে শেয়ার করার পর বন্ধুরা সবাই রিভিউ লেখা শুরু করেছে। আমি বরাবরই নবীন-প্রবীণ সব লেখকের বই পড়ি এবং কেমন লাগলো তার দু’লাইন ফেসবুকের বিভিন্ন গ্রুপে লিখি। এবার বাংলাবই-চ্যানেল আই অনলাইন থেকে রিভিউ লিখে পুরস্কার পাওয়ায় এতদিনে মনে হচ্ছে পরিশ্রমের স্বীকৃতি পেলাম । ধন্যবাদ বাংলাবই ও চ্যানেল আই অনলাইনকে।’

সাদিয়া সুলতানা পুরস্কার হিসেবে একহাজার টাকা মূল্যের বই পেয়েছেন বাংলাবইয়ের সৌজন্যে। তিনি পছন্দ করে নিয়েছেন- একাত্তরের দিনগুলি, আমি বীরাঙ্গনা বলছি এবং ইচ্ছাপূরণ বইগুলো।

সেরা পাঠক বিজয়ীকে চ্যানেল আই অনলাইন অথবা বাংলা বই কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ‍তুলে দেওয়ার কথা থাকলেও এপ্রিল দ্বিতীয় পাক্ষিক বিজয়ী সাদিয়া সুলতানা রাজশাহীর বাসিন্দা হওয়ায় বাংলাবইয়ের পক্ষ থেকে বই পাঠিয়ে দেওয়া হয়।

অনলাইন বুক-শপ ‘বাংলাবই’ ও ‘চ্যানেল আই অনলাইন’ মিলে বছরব্যাপী আয়োজন করছে “বাংলাবই-চ্যানেল আই অনলাইন সেরা পাঠক-২০১৮” প্রতিযোগিতা।

২০১৮ সালে প্রকাশিত যেকোনো বইয়ের উপর রিভিউ লিখে প্রতিমাসে দুইজন সেরা রিভিউ লেখকের জন্য থাকছে বিজয়ী হবার সুযোগ। বিজয়ী পাঠক পুরস্কার হিসেবে পাবেন এক হাজার টাকার গিফট ভাউচার, যা দিয়ে তিনি বাংলাবই থেকে তার পছন্দের এক হাজার টাকার বই কিনতে পারবেন।

মে মাসের প্রথম পাক্ষিকের রিভিউ পাঠানো যাবে ১৫ তারিখ ১২টা এবং দ্বিতীয় পাক্ষিকের রিভিউ পাঠানো যাবে ৩১ মে রাত ১২টা পর্যন্ত।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী:
২০১৮ সালে প্রকাশিত যে কোনো বইয়ের উপর ৩০০-৫০০ শব্দে রিভিউ লিখতে হবে।

রিভিউ লেখকের পুরো নাম,  ছবি,  মোবাইল নম্বর ও রিভিউকৃত বইয়ের প্রচ্ছদসহ রিভিউ পাঠাতে হবে [email protected] ঠিকানায় মেইল করে।

বিচারকমণ্ডলীর মাধ্যমে সেরা রিভিউ লেখা বাছাই করে লেখাটি চ্যানেল আই অনলাইনে প্রকাশ করা হবে। এবং বিজয়ীকে দেওয়া হবে এক হাজার টাকার বই।

শেয়ারTweetPin3
পূর্ববর্তী

তিন মার্কিন নাগরিককে মুক্তি দিলো নর্থ কোরিয়া

পরবর্তী

কেমন হবে স্যামসাং গ্যালাক্সি এস৮ লাইট?

পরবর্তী

কেমন হবে স্যামসাং গ্যালাক্সি এস৮ লাইট?

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আগস্ট ২৬, ২০২৬

‘অভিনেতাদের জায়গা দখল করছেন ইনফ্লুয়েন্সাররা’

আগস্ট ২৬, ২০২৬

প্যাকেটে ঘি, ভেতরে পাম অলিন-বনস্পতি! মসলাতেও মানের ঘাটতি

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT