বিনোদন

আবারও শীর্ষে এড শিরান

চ্যানেল আই এড শিরান

চ্যানেল আই এড শিরান

ব্রিটিশ গায়ক ও গীতিকার এড শিরানকে সোমবার সবচেয়ে বেশি বিক্রি হওয়া রেকর্ডকৃত গানের অ্যালবামের শিল্পী হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ফোনোগ্রাফিক ইন্ডাস্ট্রি (আইএফপিআই) জানায়, ‘ডিভাইড’ অ্যালবামটি ২০১৭ এর মার্চ মুক্তির পর মাল্টি প্লাটিনাম হিসেবে ৩৬টি দেশে দারুণভাবে জনপ্রিয় হয়।

এড শিরানের জনপ্রিয় গান ‘শেইপ অব ইউ’ও আছে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক ব্যবসা করা একক গানের তালিকার শীর্ষে।

আইএফপিআই এর ভাষ্যমতে, প্রথমবারের মতো কোন শিল্পীর পুরো অ্যালবাম ও একটি নির্দিষ্ট গান আলাদাভাবে একই বছরে সেরার তালিকার শীর্ষে আছে।

২৭ বছর বয়সী শিরান ২০০৯ সালে প্রথম সাফল্য পান অনলাইনে নিজের গান প্রকাশের মাধ্যমে।

গত বছর ‘ডিভাইড’ অ্যালবাম ও বিশেষ করে ‘শেইপ অব ইউ’ গানটির কারণে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে ওঠেন এড শিরান। এখন পর্যন্ত বেশ কয়েকটি কোম্পানি ও প্রতিষ্ঠানের করা সেরা ব্যবসাসফল অ্যালবাম ও গানের তালিকায় প্রথম নাম দখল করেছেন ব্রিটিশ এই গীতিকার ও গায়ক।

বিষয়:এড শিরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…