চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এডুকেশনইউএসএ একাডেমি ২০২০’ ঘোষণা করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২০
শিক্ষা
A A

এডুকেশন ইউএসএ একাডেমি ২০২০ ঘোষণা করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এর ফলে যুক্তরাষ্ট্রের ১১টি নামী কলেজ ও বিশ্ববিদ্যালয় সারা বিশ্ব থেকে ১৫-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য দুই থেকে চার সপ্তাহের যে প্রাক-কলেজ সমৃদ্ধকরণ প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।

এ প্রোগ্রামের জন্য আবেদনের সময়সীমা মার্চ ১ থেকে জুনের প্রথম দিক পর্যন্ত।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঘোষণায় বলা হয়, ‘‘যুক্তরাষ্ট্রের ১১ টি কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই গ্রীষ্মে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীর জন্য এডুকেশনইউএসএ একাডেমি প্রোগ্রামের আয়োজন করবে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিমানচালনা, মহাকাশযাত্রা এবং অন্যান্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিতকেন্দ্রিক (এসটিইএম) প্রোগ্রামে সেরা কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়।

প্রোগ্রামে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্রের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন জমা দেওয়ার জন্য নিজস্ব সময়সীমা রয়েছে। এর সময়সীমা হচ্ছে ১ মার্চ থেকে জুনের প্রথমদিক পর্যন্ত। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিষ্ঠান নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করলে সম্পূর্ণ বা আংশিক বৃত্তি এবং পুরস্কার প্রদান করে থাকে। এজন্য সবচেয়ে আগের তারিখটি হচ্ছে ১ মার্চ।

এডুকেশনইউএসএ একাডেমি হচ্ছে বিদেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাক-কলেজ একটি একাডেমিক সমৃদ্ধকরণ প্রোগ্রাম। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে পড়াশোনা করে ডিগ্রি অর্জনের জন্য বিশ্বের সেরা এবং কৃতী শিক্ষার্থীদের আকৃষ্ট করার প্রচেষ্টা চালায়।

এডুকেশনইউএসএ একাডেমি দুই থেকে চার সপ্তাহের এই প্রোগ্রামের মাধ্যমে সারা বিশ্বের একদল ১৫ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে জোরদার আবেদনপত্র জমা দেওয়ার জন্য প্রস্তুত করে। এজন্য তারা কলেজ প্রিপারেটরি কোর্স, একাডেমিক ইংরেজি কোর্স, লেখালেখির কর্মশালা, ক্যাম্পাস ভ্রমণ, উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার প্রশিক্ষণ, সংশ্লিষ্ট শিল্প পরিদর্শন এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয়।

Reneta

এ একাডেমি বিদেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সফলভাবে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য ও দক্ষতা যুগিয়ে তাদের জন্য নতুন সুযোগ করে দেয়। এই সুযোগটি না পেলে হয়তো ওই শিক্ষার্থীদের অনেকেই যুক্তরাষ্ট্রের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কথা ভাবতেই পারতো না।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, ২০২০ সালের এডুকেশন ইউএসএ একাডেমির ১১ টি ‘হোস্ট’ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান একেকটি একেক রকম সুযোগ দেয়। এর প্রোগ্রাম, ফি, আবেদনের পদ্ধতি এবং সময়সীমা সম্পর্কে তথ্য প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে (নিচে) জানা যাবে। দেখুন। আরও তথ্য পাওয়া যাবে এডুকেশন ইউএসএ একাডেমির ওয়েবসাইটে: http://www.edusaacademy.org ঠিকানায়।

সব প্রোগ্রামের জন্যই দূতাবাসের পরামর্শ হচ্ছে, ভিসা প্রসেসিংয়ের জন্য যেন পর্যাপ্ত সময় থাকে সেজন্য (ভর্তির জন্য নির্বাচিত হলে) একটু আগেভাগেই প্রস্তুতি নেওয়া এবং আবেদন করা।

এবারের গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের নিম্নলিখিত কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো এডুকেশন ইউএসএ একাডেমি প্রোগ্রামের আয়োজন করবে:

১. সিরাকিউজ ইউনিভার্সিটি (নিউ ইয়র্ক)
সিরাকিউজ ইউনিভার্সিটি বিদেশি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের আমেরিকান কলেজের অভিজ্ঞতা দেয়। যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০ টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সিরাকিউজ ক্যাম্পাসে অবস্থানকালে শিক্ষার্থীরা ইংরেজি ভাষা ও সংস্কৃতি গভীরভাবে আত্মস্থ করতে পারে। ক্রেডিট কোর্স অনুসরণ করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের আবেদন করতে হবে ১ এপ্রিল, ২০২০ এর মধ্যে। সব প্রোগ্রামেই ভর্তির নির্দিষ্ট সীমা থাকে। এছাড়া সম্পূর্ণ আবেদন পাওয়ার ভিত্তিতে ঘূর্ণায়মান পদ্ধতিতে তা বিবেচনা করা হয়। এ কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেভাগে আবেদনকে উৎসাহিত করে। কোনও আবেদন জমা দেওয়ার পরে এবং সমস্ত বাইরের দলিলপত্র (যেমন ট্রান্সক্রিপ্টস, সুপারিশপত্র) পাওয়ার পর তা ‘সম্পূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

প্রোগ্রামের তারিখ: জুন ২৭ -জুলাই ২৬, ২০২০ এর মধ্যে (প্রোগ্রাম অনুসারে বিভিন্ন সময়ে)।বিস্তারিত দেখুন: http://summercollege.syr.edu/educationusa/

২. নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি (ইলিনয়)
এখানকার প্রোগ্রামের মধ্যে রয়েছে কলেজ প্রস্তুতিমূলক কোর্স, বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্যুর এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য বহু সাংস্কৃতিক কার্যক্রম। বিদেশি ছাত্ররা এর মাধ্যমে তাদের ইংরেজির দক্ষতা উন্নত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা ব্যবস্থা, একাডেমিক সংস্কৃতি, ক্যাম্পাস জীবন এবং এ দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়ার সঙ্গে আরও পরিচিত হতে পারে।
আবেদনের শেষ সময়: ১ মে ২০২০।প্রোগ্রামের তারিখ: জুলাই ৬ – ২৪, ২০২০।
বিস্তারিত দেখুন: https://sps.northwestern.edu/pre-college/education-usa/

৩. সেন্ট ক্লাউড স্টেট ইউনিভার্সিটি (মিনেসোটা)
এখানকার প্রোগ্রামের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের অত্যাধুনিক স্থাপনা ও গবেষণাগারগুলোয় চলমান গবেষণা প্রকল্পগুলোতে স্নাতক ‘এসটিইএম’ শিক্ষার্থীদের পাশাপাশি কাজ করতে পারবে। যাদের মাধ্যমে এ প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা এবং আবিষ্কারের ঘটনাগুলো বাস্তব রূপ পায় সেই শিক্ষকদের সঙ্গেও দেখা করতে সক্ষম হবে বিদেশি নবীন শিক্ষার্থীরা।
আবেদনের শেষ সময়: ১ মে ২০২০।

তবে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করার পরামর্শ দেন। আবেদনপত্র জমা দেওয়ার পরে সম্ভাব্য শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৫ মে’র পরে শিক্ষার্থীদের আবেদনের ফল জানানো হবে।
প্রোগ্রামের তারিখ: ১২ জুলাই – ৩১ জুলাই ২০২০।বিস্তারিত দেখুন: https://www.stcloudstate.edu/educationusa/

৪. ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন (উইসকনসিন)
ইউডব্লিউ-ম্যাডিসন বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাফল্যের সুবিধার্থে নবীন শিক্ষার্থীদের সার্বিক কলেজ প্রস্তুতিতে সহায়তা করে। ইউডব্লিউ-ম্যাডিসনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের মিড ওয়েস্ট অঞ্চলের আতিথেয়তার স্বাদ দেবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর একটি এটি। একইসঙ্গে দেশের অন্যতম অগ্রসর চিন্তাভাবনার ও উচ্চমানের বিশ্ববিদ্যালয় এ শিক্ষায়তন।
আবেদনের শেষ সময়: ৮ ই মে, ২০২০।
প্রোগ্রামের তারিখ: জুলাই ৬ – জুলাই ২৪, ২০২০।বিস্তারিত দেখুন: https://edusa.wisc.edu/

৫. ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডার (কলোরাডো)
এখানকার প্রোগ্রামে অংশগ্রহণকারীরা প্রকৌশলবিদ্যা, আন্তর্জাতিক ব্যবসা এবং মনোবিজ্ঞানের স্বীকৃত একাডেমিক এবং পেশাদার বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ পাবে। এছাড়া সহপাঠীদের সঙ্গে ছোট ছোট দলে কাজ করার মাধ্যমে যোগাযোগ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং আলোচনার দক্ষতা তৈরি করতে সক্ষম হবে। একটি নিরাপদ, বিশ্ব-মানের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় জীবনের অভিজ্ঞতা অর্জন করবে শিক্ষার্থীরা। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম সুন্দরতম ক্যাম্পাস। পাঁচ জন নোবেল পুরস্কার পেয়েছেন এখান থেকে।
আবেদনের শেষ সময়: ১ জুন, ২০২০।
প্রোগ্রামের তারিখ: ২ জুলাই – ২৪ জুলাই, ২০২০।
বিস্তারিত দেখুন: http://edusaacademy.colorado.edu/

৬. ইউনিভার্সিটি অব টেনেসি-নক্সভিল বিশ্ববিদ্যালয় (টেনেসি)
অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীনতম পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা পাবে। টেনেসির নামী ভূমি-অনুদান প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ক্যাম্পাস এটি। অঙ্গরাজ্যটির অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংগীত এবং জীবনযাপনের বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে জীবন ও সংস্কৃতিকে অনুভব করবে বিদেশি শিক্ষার্থীরা। প্রোগ্রামের মধ্যে রয়েছে ফিল্ড ট্রিপ, স্থানীয় লোকের বাড়িতে থাকা এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তম ন্যাশনাল পার্ক ‘গ্রেট স্মোকি মাউন্টেনস ন্যাশনাল পার্ক’ ও বিশ্ব লোকসংগীতের রাজধানী ন্যাশভিল ভ্রমণের মতো সাংস্কৃতিক অভিজ্ঞতা গ্রহণ। শিক্ষার্থীরা একটি ব্যবসা শুরু করা এবং ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করার নীতিগুলোও শিখবে। তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা।
আবেদনের শেষ সময়: ৩ জুন, ২০২০।
প্রোগ্রামের তারিখ: ৬ জুলাই- ২৬ জুলাই, ২০২০।
বিস্তারিত দেখুন: https://eli.utk.edu/educationusa-academy/

৭. টেম্পল ইউনিভার্সিটি (পেনসিলভেনিয়া)
এ প্রোগ্রামে ফিলাডেলফিয়ার একটি শহুরে ক্যাম্পাসে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বসবাস এবং তাদের কাছ থেকে শেখার ওপর জোর দেওয়া হয়। এই ফিলাডেলফিয়াই কিন্তু যুক্তরাষ্ট্রের জন্মভূমি । শিক্ষার্থীরা এ শহরের সমৃদ্ধ ইতিহাস এবং বিশ্বখ্যাত শিল্প সংগ্রহগুলো উপভোগ করার মধ্য দিয়ে আমেরিকান সংস্কৃতিকে চিনে নেওয়ার সুযোগ পাবে। নিউইয়র্ক সিটি, সমুদ্র সৈকত, কোন আইভি লীগ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের অন্যান্য স্থানে সময় কাটাবে তারা। যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে এটি।
সম্পূর্ণ প্রোগ্রামের জন্য বৃত্তি থেকে শুরু করে আংশিক মঞ্জুরির জন্য আবেদনের শেষ সময়: ১৪ ই মে, ২০২০
নিয়মিত আবেদনের জন্য সময়সীমা (কোনও বৃত্তি / মঞ্জুরি নেই): ৮ ই জুন, ২০২০।
প্রোগ্রামের তারিখ: জুলাই ৫ – ২৫, ২০২০।
বিস্তারিত দেখুন: https://ielp.temple.edu/programs/short-term-programs/educationusa-academy-temple-university

৮. বোস্টন ইউনিভার্সিটি (ম্যাসাচুসেটস)
প্রোগ্রামটি এসটিইএম বিষয় এবং নেতৃত্বের বিকাশে আগ্রহী ও শিক্ষার গন্তব্য হিসাবে বোস্টন পছন্দ- উচ্চ বিদ্যালয়ের এমন শিক্ষার্থীদের জন্য উপযুক্ত। নবীন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের এসটিইএম পরীক্ষাগার এবং গবেষণা কেন্দ্রগুলো দেখার সুযোগ পাবে। ওই অঞ্চলের বড় এসটিইএম বিষয়ক প্রতিষ্ঠানগুলোতে (যেমন ব্রোড ইনস্টিটিউট অব হার্ভার্ড অ্যান্ড এমআইটি এবং উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউট) সফর হাতে কলমে নেতৃত্বের প্রশিক্ষণ দেবে। এতে শিক্ষার্থীরা বিশ্বে ইতিবাচক পরিবর্তন ঘটাতে এসটিইএমভিত্তিক সমাধানগুলো ব্যবহার করতে পারবে।
আবেদনের সময়সীমা: ওয়েবসাইটটিতে দেওয়া তথ্য অনুরোধ ফর্মটি ব্যবহার করে আবেদনের সময়সীমা সম্পর্কিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।
প্রোগ্রামের তারিখ: জুলাই ১৩ – জুলাই ৩১, ২০২০।
বিস্তারিত দেখুন: http://www.bu.edu/celop/academics/programs/educationusa-academy/

৯. ডায়াবলো ভ্যালি কলেজ (ক্যালিফোর্নিয়া)
এ প্রোগ্রামটির কেন্দ্রীয় বিষয়গুলো হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা, এবং গণিত (এসটিইএএম)। এতে অংশগ্রহণকারীরা কলেজের বিশেষভাবে তৈরি করা পাঠ্যক্রম, প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান সফর এবং প্রকল্পের মাধ্যমে স্যান ফ্রান্সিসকো বে অঞ্চলের উচ্চ প্রযুক্তিগুলো সম্পর্কে ধারণা নিতে পারে। শ্রেণির অনেক কার্যক্রম এবং অ্যাসাইনমেন্ট প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি নিবেদিত। কাছাকাছিই থাকা সিলিকন ভ্যালি এর পেছনের অনুপ্রেরণা।
আবেদনের সময়সীমা: আবেদনের সময়সীমা সম্পর্কিত তথ্যের জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।
প্রোগ্রামের তারিখ: জুলাই ১৩ – আগস্ট ৭, ২০২০।
বিস্তারিত দেখুন: https://iec-dvc.edu/iec-dvc-english-classes/teen-english-california

১০. এমব্রি-রিডল অ্যারোনটিকাল ইউনিভার্সিটি (ফ্লোরিডা)
এমব্রি-রিডল অ্যারোনটিকাল ইউনিভার্সিটি এভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ে বিশ্বের এক নম্বর বিশ্ববিদ্যালয়। এই প্রোগ্রামটি অংশগ্রহণকারীদের প্রকৌশল, নিরাপত্তা, আবহাওয়া, এভিয়েশন রক্ষণাবেক্ষণ, মহাকাশ বিষয়ক প্রযুক্তি, এভিয়েশন ব্যবস্থাপনা এবং ফ্লাইট বিষয়ক ক্যারিয়ার সম্পর্কে হাতেকলমে কাজ ও ফিল্ড ট্রিপের মাধ্যমে শেখার সুযোগ দেয়। মার্চ ১ এর মধ্যে আবেদন করা শিক্ষার্থীরা ৫০০ ডলার করে বৃত্তি পাওয়ার সুযোগের জন্য যোগ্য হবেন।
আবেদনের সময়সীমা: আবেদনের সময়সীমা সম্পর্কিত তথ্যের জন্য [email protected] ঠিকানায় যোগাযোগ করুন।
প্রোগ্রামের তারিখ: ১৪ ই জুন – ২ জুলাই, ২০২০।
বিস্তারিত দেখুন: http://daytonabeach.erau.edu/international-programs/language-institute/education-usa-academy

১১. সেন্ট জন’স ইউনিভার্সিটি (নিউ ইয়র্ক)
এ প্রোগ্রামটির লক্ষ্য হলো বিদেশি শিক্ষার্থীদের নিউ ইয়র্ক সিটিতে একটি সুরক্ষিত, আবাসিক ক্যাম্পাসে শিক্ষার অভিজ্ঞতা দেওয়া। পাশাপাশি তারা ইংরেজিতে কথোপকথনের দক্ষতা বাড়ানোর চেষ্টা করবে। পাশাপাশি থেকে জানতে পারবে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অন্য শিক্ষার্থীদের।
প্রোগ্রামের তারিখ: জুলাই ৫ – জুলাই ১৮, ২০২০।
আবেদনের সময়সীমা: ওয়েবসাইটে থাকা ‘ তথ্যের অনুরোধ’ লিঙ্কটি ব্যবহার করে আবেদনের সময়সীমা সম্পর্কিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করুন।
বিস্তারিত দেখুন: https://www.stjohns.edu/academics/global-programs/english-language-american-culture-programs/educationusa-academy

আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষা শিক্ষার্থীদের আজকের বিশ্বায়িত অর্থনীতির জন্য প্রস্তুত করে তোলে। এছাড়া তা যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের মানুষ এবং জনগোষ্ঠীর মধ্যে সম্পর্কের বিকাশ ঘটায় যা বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সমাধান করার জন্য অতি প্রয়োজনীয়। যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্র দপ্তরের এডুকেশন ইউএসএ পরামর্শ নেটওয়ার্কে বিশ্বের ১৭৫ টির বেশি দেশ ও অঞ্চলে ৪৩০টির বেশি পরামর্শ কেন্দ্র রয়েছে। বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা সম্পর্কে সঠিক, হালনাগাদ এবং বিস্তারিত তথ্য যোগায় এগুলো।

বাংলাদেশে এডুকেশনইউএসএর লক্ষ্য যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগসুবিধাগুলো সম্পর্কে বিনামূল্যে তথ্য পৌঁছে দেওয়া। দেশের বিভিন্ন স্থানে পরামর্শ ও রেফারেন্স উপকরণ সরবরাহের ব্যবস্থা রয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ঢাকা দূতাবাসের আমেরিকান সেন্টার, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস, চট্টগ্রামের আমেরিকান কর্নার, খুলনার আমেরিকান কর্নার এবং দূরবর্তীভাবে রাজশাহী এবং সিলেটের আমেরিকান কর্নার।

দূতাবাসের পক্ষ থেকে #EdUSAAcademy তে ফেসবুক এবং টুইটারের পোস্ট ও আলোচনা অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া ২০২০ এডুকেশন ইউএসএ একাডেমির অফার/সুযোগ সম্পর্কে সাধারণ তথ্যের জন্য অনুগ্রহ করে এডইউএসএ বাংলাদেশ অফিসে [email protected]. ঠিকানায় যোগাযোগ করতে হবে। মিডিয়া সংক্রান্ত প্রশ্নের জন্য যোগাযোগ করা যাবে [email protected] ঠিকানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT