চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটিএম বুথ থেকে ২ ঘন্টায় একশ কোটি টাকা লোপাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৬
অর্থনীতি
A A

মাত্র দুই থেকে আড়াই ঘন্টার ব্যবধানে এটিএম বুথ থেকে একশ কোটি টাকার বেশি লোপাট হয়ে গেছে। নকল ক্রেডিট কার্ড দিয়ে ১৪০০ এটিএম বুথ থেকে এই অর্থ তুলে নেয় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে জাপানে। গত ১৫ মে এই অর্থ চুরি হয়েছে বলে জাপান নিউজের সূত্রে খবর দিয়েছে এনডিটিভি অনলাইন।

জাপানি পুলিশ বলছে, আন্তর্জাতিক নকল ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে বিপুল পরিমাণ এই অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে জানিয়ে পুলিশ বলছে খােয়া যাওয়া অর্থের পরিমাণ ১ দশমিক ৪৪ বিলিয়ন ইয়েন (১৩ মিলিয়ন ডলার)। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ ১০৪ কোটি ২৫ লাখ টাকার বেশি।

পুলিশের ধারণা গত ১৫মে ১০০ জনের বেশি দুর্বৃত্তের একটি দল রাজধানী টোকিও সহ অন্য ১৬টি স্থানের বিভিন্ন বুথ থেকে মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় এই অর্থ লোপাট করে।

ব্যাংক সূত্রের বরাতে খবরে বলা হয়, টোকিও, কানাগাওয়া, আইচি, ওসাকা, ফুকুওয়া এবং অন্য ১১টি স্থান থেকে ভোর ৫টা থেকে ৮টার মধ্যে টাকাগুলো তুলে নেওয়া হয়। প্রতিবারে এক লাখ ইয়েন বা ৯০০ ডলার তুলেছে দুর্বৃত্তরা। ফল স্বরূপ ১৪ হাজার ট্রানজেকশেনর ঘটনা ঘটে। একটি ব্যাংকে এটিএম বুথে নতুন কিছু জিনিস ইনস্টল করতে গেলে এই জালিয়াতি ধরা পরে।

এটিএম ক্রেডিট কার্ড রেকর্ড পরীক্ষা করার পর দেখা গেছে ১৬০০ ক্রেডিট কার্ড সাউথ আফ্রিকান ব্যাংক কর্তৃক ইস্যুকৃত। পুলিশ ধারণা করছে, এই কাজে ১০০ জনেরও বেশি অপরাধীর একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এছাড়া দেশের বাইরে যাদের নামে ক্রেডিট কার্ড নিবন্ধিত ছিল সেগুলো ব্যবহার করেই অর্থ লোপাট করা হয়েছে।

তবে নকল ক্রেডিট কার্ড দিয়ে অর্থ লোপাটের ঘটনা এটিই প্রথম নয়। ২০১২-২০১৩ সালে ২৬টি দেশ থেকে এই পদ্ধতিতে ৪০ মিলিয়ন ডলারের বেশি অর্থ হাতিয়ে নেয় দুর্বৃত্তরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এটিএম বুথটাকা চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT