চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা আমার সংগীতজীবনের শ্রেষ্ঠ কাজ: সুবীর নন্দী

হাবিবা নাজনীন মিথিলাহাবিবা নাজনীন মিথিলা
৯:৪৪ পূর্বাহ্ন ২৫, মে ২০১৭
বিনোদন
A A
সুবীর নন্দী

সুবীর নন্দী

নজরুলসংগীতের অ্যালবাম ‘মোরা ছিনু একেলা’র মোড়ক খোলা নিয়ে আবেগ আপ্লুত হয়ে সংগীতশিল্পী সুবীর নন্দী বলেন, ‘আমরা গত দেড় বছর যাবৎ এর পেছনে অনেক শ্রম ‍দিয়েছি। সুর, তাল, লয়, অ্যালবামের কভার— সব বিষয় নিয়েই নিখুঁত ভাবে কাজ করেছি আমরা। এটা আমার সংগীতজীবনের শ্রেষ্ঠ কাজ।’ গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের ক্যাফে থার্টি থ্রি রেষ্টুরেন্টে অ্যালবামটির মোড়ক খোলা হয়। অ্যালবামটিতে সুবীর নন্দী ছাড়া আরও গান গেয়েছেন ছন্দা চক্রবর্তী।

সুবীর নন্দী জানালেন, আধুনিক গানের শিল্পী হিসেবে পরিচিত হলেও, তার গানের শুরু নজরুলসংগীত দিয়ে। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘১৯৬৭ সালের দিকে তখন আমি সিলেটে ছিলাম, সেই সময়ে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবনের সুচনা করি।’

‘মোরা ছিনু একেলা’ অ্যালবামটি উৎসর্গ করা হয় সুধীন দাশকে। তিনি অ্যালবামটি প্রকাশ করতে এবং সার্বিক তত্ত্বাবধান করেছেন। অ্যালবামটিতে ১০টি গান রয়েছে। এর মধ্যে ৮টি গান একক এবং বাকি দুটি দ্বৈত কণ্ঠে গাওয়া। একক গানগুলোর মধ্যে দুজনের চারটি চারটি করে আটটি গান রয়েছে। অ্যালবামে সুবীর নন্দী গেয়েছেন ‘সন্ধ্যা গোধুলী লগনে কে’, ‘চোখের নেশার ভালোবাসা’সহ আরও দুটি একক গান। ছন্দা চক্রবর্তী গেয়েছেন ‘আনারকলি’, ‘সেদিন ছিল কি গোধুলী লগন’ সহ আরও দুটি গান। এছাড়া তারা যৌথভাবে গেয়েছেন ‘মোরা আর জনমে’ আর অ্যালবামের টাইটেল গান ‘মোরা ছিনু একেলা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইমিরেটস অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সুধীন দাশ, কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আবদুর রাজ্জাক ভুঁইয়া এবং সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ ক্রিস্টি হেফাজ। অ্যালবামটি প্রকাশ করছে জি–সিরিজ।

Jui  Banner Campaign
ট্যাগ: সুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT