চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটাই বিএনপির বৈশিষ্ট্য, এটাই তাদের চরিত্র’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

আইন, আদালত এবং সংবিধান না মানা বিএনপির বৈশিষ্ট্য মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আইন মানে না, আদালত মানে না। আমরা লক্ষ্য করেছি সংবিধান তারা কখনোই মানে না।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানির বিচারকের উদ্দেশ্যে করে খালেদা জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন: এটাই বিএনপির বৈশিষ্ট্য, এটাই তাদের চরিত্র। তারা যদি আদালত না মানে; তা নিয়ে আদালতই সিদ্ধান্ত নেবে।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক সঙ্গে যৌথসভা শেষে কাদের এসব বলেন।

এর আগে দুপুরে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ভেতরে স্থাপিত বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে উপস্থিত হয়ে খালেদা জিয়া বলেন: এই আদালতের উপর তার কোনো আস্থা নেই। আদালত যা ইচ্ছা রায় দিয়ে দিক। যতদিন ইচ্ছা সাজা দিয়ে দিক।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলখানায় আদালত বসানোকে অসাংবিধানিক বলে যে মন্তব্য করেছেন তারও জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Reneta

তিনি বলেন, জেলখানায় আদালত বসানো যাবে না; এটা সংবিধানে কোথায় লেখা আছে? এ ট্রেন্ড তো জিয়াউর রহমান কর্নেল তাহের বিচারের মধ্যদিয়ে চালু করেছিলেন! সংবিধানের কোথাও লেখা নাই যে বিশেষ প্রয়োজনে আদালতের বিশেষ ব্যবস্থা করা যাবে না।

‘বেগম জিয়ার বয়স বিবেচনায়, তিনি হয়তো সব সময় আদালতে হাজিরা দিতে পারবেন না। তার শারীরিক অবস্থা বিবেচনায় এমন অবস্থায় তাকে সুবিধা করে দেওয়ার জন্যই কারাগারে আদালত বসানো হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দীন নাসিম, মহিবুল হাসান নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদেরখালেদা জিয়াবিএনপিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রিকেটেই মনোযোগ সাকিবের, রাজনীতি করা নিয়ে যা বললেন

এপ্রিল ৬, ২০২৬

ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধসে নিহত ৪, মধ্যাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাজা শেষ হলেও মিলছে না মুক্তি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বন্ধ থাকায় পঞ্চগড়ে সড়ক অবরোধ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT