চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটাই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০২২
বিনোদন
A A

ভারতীয় কিংবদন্তী সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমানের কাছ থেকে প্রশংসাপত্র পেয়ে উচ্ছ্বসিত দেশের জনপ্রিয় গীতিকবি জুলফিকার রাসেল। এটিকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখছেন তিনি।

মঙ্গলবার (৫ এপ্রিল) জুলফিকার রাসেল তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে বিষয়টি জানান।

ক্যাপশনে তিনি লিখেন,‘গ্র্যামি ও অস্কার বিজয়ী কিংবদন্তী এ আর রহমান আমার লেখা দুটি গান সুর করেছেন, গেয়েছেন—এটাই ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য বলে মনে করি। গত বছর গান দুটির কাজ সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে আমার আবার দেখা হবে, কথা হবে এটা প্রত্যাশা করিনি। কিন্তু হলো। ঢাকায় কনসার্ট উপলক্ষে তার সঙ্গে আবার যোগাযোগ হলো, দেখা হলো, সম্পূর্ণ অপ্রত্যাশিত একটা ঘটনাও ঘটলো।’

গেল ২৯ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্ট শেষে জুলফিকার রাসেলের সঙ্গে দেখা করেন এ আর রহমান।

তার বর্ণনা দিয়ে জুলফিকার রাসেল লিখেছেন, ‘মিরপুরে কনসার্ট শেষ হবার কিছুক্ষণ আগে আমাকে আর টিনাকে তার টেন্টের ড্রেসিং রুমে নিয়ে বসানো হয়। কনসার্ট শেষ হলে এ আর রহমান টেন্টে প্রবেশ করেই কুশল বিনিময় করেন এবং এই অ্যাপ্রেসিয়েশন লেটার নিজ হাতে তুলে দেন। প্রায় বাকরুদ্ধ অবস্থা আমার! আমি সত্যিই ভাগ্যবান। সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

জুলফিকার রাসেল প্রশংসাপত্রের একটি কপি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, এ আর রহমানের প্যাডে লেখা হয়েছে অ্যাপ্রেসিয়েশন লেটার। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গান দুটি নিয়ে কাজ করতে পারায় কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আগামিতে জুলফিকার রাসেলের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এ আর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: এ আর রহমানকণ্ঠশিল্পীগানজুলফিকার রাসেললিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙ্গে গেছে

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT