চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগিয়ে থেকেও ব্রাজিলের সঙ্গে ড্র করলো আর্জেন্টিনা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:১২ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

আর্জেন্টিনা-ব্রাজিলের হেভিওয়েট ম্যাচে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছেড়েছে জেরার্ডো মার্টিনোর আর্জেন্টিনা। নিজেদের মাঠ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে  ৩৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন দলটির পিএসজি উইঙ্গার এজেকিয়েল লাভেজ্জি। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে সেলেসাওদের সমতায় ফেরানোর গোলটি করেন লুকাস লিমা।

নিজেদের মাঠে শুরুটা দারুণ করে মেসি বিহীন আর্জেন্টিনা। মেসি-আগুয়েরোর অনুপস্থিতিতে আর্জেন্টাইন আক্রমণ ভাগের নেতৃত্ব দেন হিগুয়াইন, লাভেজ্জি এবং ডি মারিয়া। প্রথমার্ধের পুরোটা সময় ব্রাজিলের রক্ষণভাগের পরীক্ষা নেন আর্জেন্টাইন আক্রমণ ভাগের এ তিন সেনানী।

আর আর্জেন্টিনার এক মাত্র গোলটিতেও রয়েছে এ তিন জনের ছোঁয়া। ৩৪ মিনিটে, ডি মারিয়া বল বাড়ান ডান দিকে থাকা হিগুয়াইনকে। হিগুয়াইনের কাছ থেকে বল পেয়ে জাতীয় দলের জার্সি গায়ে নিজের সপ্তম গোল তুলে নেন লাভেজ্জি।

ডি মারিয়া-হিগুয়াইন-লাভেজ্জি আক্রমণে প্রথমার্ধ পর্যন্ত নেইমারের উপস্থিতি চোখেই পড়েনি। তবে একটু নিচে নেমে সতীর্থদের বল যোগানের চেষ্টা করেন এ বার্সা ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হারায় আর্জেন্টিনা। এভার বানেগার প্রথম শট ঠেকিয়ে দেন মিরান্দা, পরের শট গোলরক্ষক আলিসনকে ফাঁকি দিলেও বল পোস্টে বাধা হয়ে দাঁড়ায়।

৫৪তম মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষক সের্জিও রোমেরোকে বিপদ ফেলতে ব্যর্থ হন নেইমার। ফিরতি বলে ৪মিনিটের ব্যবধানে আলভেসের ক্রস থেকে বদলি হিসেবে নামা কস্তার জোরাল হেড ক্রসবারে লাগলে ফিরে আসলে বল পান লুকাস লিমা। তা থেকে বল আর্জেন্টিনার জালে জড়িয়ে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম গোল আদায় করে নেন তিনি। 

Reneta

এরপর দুইদল চেষ্টা করে গেলেও নির্ধারিত সময়ে আর কোন দল গোল করতে পারেনি। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই ল্যাতিন জায়ান্টকে।

এই ড্রয়ে, রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে এখনও জয়ের মুখ দেখা হলো না আর্জেন্টিনার। অন্যদিকে তিন ম্যাচে একটি জয় দুঙ্গার দলের। চিলির বিপক্ষে ২-০ গোলে হারার পর ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT