স্পোর্টস

এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়লো ম্যানইউ

এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়লো ম্যানইউ

নিউক্যাসেলের বিপক্ষে সেন্ট জেমস পার্কে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। ৩-৩ গোলে অমীমাংসিত ম্যাচে জোড়া গোল পেয়েছেন রেড ডেভিল কান্ডারি ওয়েন রুনি।

ম্যাচের ৯ মিনিটেই রুনির গোলে লিড পায় ম্যানইউ। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন দলটির ইংলিশ উইঙ্গার জেডি লিঙ্গার্ড।

২-০ গোলে এগিয়ে থেকে ইউনাইটেড সমর্থকরা যখন জয়ের সুবাস পাচ্ছিলো ঠিক তখনই জর্জিনিওর গোলে খেলায় ফেরে নিউক্যাসেল।

এরপর ৬৭ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান মিতারোভিক। ৭৯ মিনিটে ইউনাইটেডকে আবারও এগিয়ে দেন রুনি। তবে খেলার শেষ মিনিটে পল ডুমিটের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসেল।

এ ড্রয়ে ২১ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৬ এ ইউনাইটেড অন্যদিকে নিউক্যাসেল অবস্থান ১৮তে।

দিনের অন্য খেলায় বোর্নমাউথের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ওয়েস্ট হাম এবং অ্যাস্টন ভিলা ১-০ গোলে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেষ্টার ইউনাইটেড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…