চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এখানে সবাই মুখে মুখে ভালোবাসা দেয়, কাজের বেলায় কেউ থাকে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২২
বিনোদন
A A
ছবি: নাহিয়ান ইমন

ছবি: নাহিয়ান ইমন

৭ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে শাবানা, আলমগীরের সাথে অভিনয় করেছিলেন রতন। পরে শাবনূরের হাত ধরে ৪০টির মতো সিনেমায় অভিনয় করেন তিনি। পরিচিতিও পান সেসময়।  

সেই রতনকে ৩ বছর আগে শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ দিয়ে দেয় মিশা-জায়েদ খান প্যানেল- এমন অভিযোগ রতনের।

বুধবার দুপুরে এফডিসিতে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করা রতন বলেন, ৩ বছর আগে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আমার ভোটাধিকার কেড়ে নেন। একাধিকবার সদস্যপদ ফিরিয়ে দেয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা ফিরে পাইনি।

চ্যানেল আই অনলাইনকে রতন বলেন, শাবনূর আপা আমার সদস্যপদ ফিরিয়ে দেয়ার জন্য শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বললেও কাজ হয়নি। এতো বছর ধরে কাজ করেও সদস্যপদ পাইনি। এরচেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।

কাঁদতে কাঁদতে রতন বলেন, কমেডিয়ান হিসেবে ৪০টি সিনেমা করেছি। সবমিলিয়ে আমার সিনেমার সংখ্যা ২০০। এখানে সবাই খালি মুখে মুখে ভালোবাসা দেয় কিন্তু কাজের বেলায় কাউকে পাশে পাইনা। কিন্তু আমরা কাজ চাই।

বছর তিনেক আগে ১৮৪জন শিল্পীকে বাদ দেয় মিশা-জায়েদের প্যানেল। সেসময় কমিটি জানায়, যারা প্রকৃত শিল্পী নন তাদের বাদ দেয়া হয়েছে।

Reneta

রতন বলেন, যে অভিযোগে বাদ দেয়া হয়েছে সেই অভিযোগ ভিত্তিহীন। সোহেল রানা ভাই, নূতন আপা, অঞ্জনা আপা, অরুনা আপা, শাবনূর আপু সবাই আমার জন্য অনুরোধ করেছে কিন্তু কেউ শোনেনি।

রতন বলেন, সমিতির সাধারণ সম্পাদক আমাকে কথা দিয়েছিলেন যে, সদস্যপদ ফিরিয়ে দেবেন। কিন্তু দেয়নি। জোর করে যদি সদস্যপদ না দেয় তাহলে কিছু করার নেই। তবে আমার মত যাদের বাদ দিয়েছে তাদের কারো কোনো অপরাধ নেই।

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনের আগেই নিজেদের ভোটাধিকার ফিরে পেতে চান রতন। সেই সঙ্গে আগামী নির্বাচনে এমন মানুষদের চান, যাদের নেতৃত্বে নিয়মিত কাজ করতে পারবেন সিনেমা অঙ্গনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিযোগইলিয়াস কাঞ্চনজায়েদনিপুণমিশারতনশাবনূরশিল্পী সমিতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT