চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন বুঝি, সিনেমা থেকে দূরে থাকাটা ভুল ছিল: রিয়াজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

নব্বইয়ের মাঝামাঝিতে সিনেমায় পা রেখেই তুমুল জনপ্রিয় হয়ে উঠা চিত্রনায়ক রিয়াজ। সমকালীন অপরাপর নায়কদের মধ্যে ছিলেন দর্শকের পছন্দের তালিকার সর্বাগ্রে! শাবনূর, পূর্ণিমাদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি।

সেই জনপ্রিয় নায়ক শূন্যের মাঝামাঝি এসে সিনেমায় অভিনয় কমিয়ে দেন। পরবর্তীতে ব্যস্ত হতে থাকেন নাটক ও নিজস্ব ব্যবসায়।

তারপর থেকে কালেভদ্রে সিনেমা করলেও রিয়াজ আগের মতো নিয়মিত ছিলেন না। এখন উপলব্ধি করেন, তার সিনেমা থেকে দূরে যাওয়া উচিত হয়নি।

বুধবার এফডিসিতে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এই আক্ষেপের কথা জানান রিয়াজ।

তিনি বলেন, নির্বাচনের কারণে প্রতিদিন এফডিসি আসতে হচ্ছে। এর বিভিন্ন স্পটে যাতায়াতের কারণে বিভিন্ন স্মৃতি চোখে ভাসছে। এখন উপলব্ধি হয়, সিনেমা থেকে দূরে সরে থাকাটা আমার ভুল ছিল। তাই এই ভুল এবং আপসোস আর করতে চাই না।

সিনেমার সঙ্গে ওতপ্রোতভাবে থাকতে চান বলেই আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সহ সভাপতি পদে নির্বাচন করছেন চিত্রনায়ক রিয়াজ। তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে এখানকার মানুষদের সেবা করতে চাই। সেবা করার মানসিকতা নিয়ে এবার নির্বাচনে অংশ নিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এই মানুষগুলোর সেবা করতে চাই।

Reneta

এর আগে মিশা-জায়েদ প্যানেলের হয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন রিয়াজ। সেই সময়ে ১৮৪ জন শিল্পীর ভোটাধিকার তুলে নেয়া হয়। মিশা-জায়েদের পক্ষ থেকে বলা হচ্ছে, যাদের ভোটাধিকার তুলে নেয়া হয়েছে সেই সিদ্ধান্তে রিয়াজের নিজেরও স্বাক্ষর রয়েছে।

এ অভিযোগের প্রেক্ষিতে রিয়াজ বলেন, খারাপ মানুষদের ছল চাতুরীর অভাব হয়না। সমিতির চেয়ার খবরদারি করার জন্য না। এই তালিকা যখন করা হয় তখন চোখ বুলানোর সুযোগ হয়নি। তখন উপদেষ্টা যারা ছিলেন কথা বলেছিলেন কিন্তু তালিকা যখন চূড়ান্ত হয় দু’তিনজন ছাড়া কেউ চোখ বুলাতে পারেনি। রাতের অন্ধকারে এই তালিকা করেছিল।

রিয়াজের কথা, তখন প্রতিবাদ করেছিলাম। সেই সময় ওই প্যানেল থেকে বলেছিল উপদেষ্টা না, আমরা কমিটির মানুষরাই সবকিছু। সেই কমিটির ক্ষমতা যখন শেষ হয় কার্যনির্বাহি মিটিংয়ে আমি কথা বলেছিলাম। বলেছিলাম, আপনাদের যারা ভোট দেবে তাদের ভোটার রাখবেন বাকিদের বের করে দেবেন এটা তো হয় না।

রিয়াজ বলেন, এটা নিয়ে বাদানুবাদের পরে আমার সঙ্গে যখন তারা একমত হচ্ছিল না সেই মিটিং থেকে আমি বের হয়ে আসি। এরপর থেকে সেই কমিটির সঙ্গে ছিলাম না। এজিএম হয়েছিল তখন আমি সাধারণ মানুষের সঙ্গে বসে ছিলাম। আমাকে কথা বলতে দেয়া হয়নি। সেখানে বলা হয়েছিল সভাপতি এবং সাধারণ সম্পাদক (মিশা-জায়েদ খান) ছাড়া কেউ কথা বলতে পারবে না। বিষয়টি আমাকে প্রচণ্ডভাবে কষ্ট দিয়েছে। তখনই বের হয়ে চলে গিয়েছিলাম। সেদিনে গণমাধ্যমকর্মী সেখানে ছিলেন। তারা এই বিষয়টি ভালোভাবে দেখেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এফডিসিজায়েদনায়কপূর্ণিমামিশারিয়াজলিড বিনোদনশাবনূরশিল্পী সমিতিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT