চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন দেখছি কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৫ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কেঁচো খুঁড়তে সাপ-ক্যাসিনো

খেলার সরঞ্জামের নামে ক্যাসিনো’র যন্ত্রাংশ আমদানিকে ‘অবাক করা’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ‘এখন দেখছি কেঁচো খুঁড়তে সাপ বেরুচ্ছে।’

সব মিলিয়ে ১৬তম আর টানা ১১তম বারের মতো জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে নিউইয়র্ক থেকে দেশে ফেরার আগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো ট্যাক্স দেবে না, অনুমতি নেবে না, অথচ এগুলো হতে থাকবে… এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। এ তো ধীরে ধীরে কেঁচো খুঁড়তে সাপ বেরোচ্ছে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এটা যে আরও কত দূর যাবে, সেটা আপনারা অপেক্ষা করেন এবং দেখেন। তবে এটা যখন ধরেছি, ভালোভাবেই ধরেছি। কাজেই এটা অব্যাহত থাকবে, এটুকু আশ্বস্ত করতে পারি।’

দীর্ঘদিন ক্ষমতায় থাকার কুফল যেন ভোগ করতে না হয় সে জন্যই এ অভিযান উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এতে হয়তো অনেকে নাখোশ হবেন কিন্তু অভিযান চলবে।

‘আমি কিন্তু ওয়ান ইলেভেনের যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি। আমি এটুকু বলতে পারি, ওয়ান ইলেভেন আর হওয়া লাগবে না। কোনো অন্যায় হলে তার ব্যবস্থা আমিই নেবো, আমরাই নেবো। সেটা যে-ই হোক; সে আমার দলের লোকই হোক। আর আমি যদি কোনো বিচার করতে যাই, তা আগে তো ঘর থেকেই শুরু করতে হবে।’

Reneta

‘আর দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে তার যেন কোনো কুপ্রভাব না পড়ে, সেটা আমার দলের মধ্যে হোক বা সমাজে হোক, সেটাও আমাকে সামাল দিতে হবে। এবং সেজন্যই আমি এ অভিযান চালাচ্ছি। আমি জানি, তাতে আমার ওপর অনেকেই অখুশি হতে পারেন। কিন্তু আমার কিছু আসে যায় না,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সবাই ভালো থাকুক চাই কিন্তু তার মানে এই নয় যে দুর্নীতি করে অর্থের মালিক হতে হবে।

ব্যাংক থেকে ঋণ নিয়ে আর ফেরত না দেয়ার সংস্কৃতি জিয়ার সৃষ্টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ব্যাংক খাতে ডিসিপ্লিন আনার চেষ্টা হচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ান ইলেভেনক্যাসিনোক্যাসিনো অভিযানক্যাসিনোতে অভিযানদুর্নীতিদুর্নীতি ও ক্যাসিনোপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT