চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আমার উড়োজাহাজে থাকার কথা ছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়ানডে দলের ৮ ক্রিকেটার যখন নিউজিল্যান্ডের পথে উড়াল দিয়েছেন, তাসকিন আহমেদ তখন চোটাক্রান্ত পা সিলিংয়ে ঝুলিয়ে বাসায় অলস বসে আছেন। দারুণ ফর্মে থাকা এ পেসার মনের হাহাকারটা প্রকাশ করেছেন ফেসবুক স্ট্যাটাসে।

‘এখন আমার উড়োজাহাজে থাকার কথা ছিল, পা উঁচু করে বসে আছি ঘরে। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমার দ্রুত সুস্থতার।’

গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন তাসকিন। প্রায় দেড় বছর পর দলে ফিরে চোটের কাছে হারা মানা। বুধবার বিকেলে সেই আক্ষেপটা এভাবেই নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন টাইগার তারকা।

তাসকিনের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল ওয়ানডে ও টেস্ট খেলতে। বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকার করে জানান দেন, ফিরে পেয়েছেন হারানো ছন্দ। কিন্তু দুর্ভাগ্য, পুরোনো শত্রু চোট পিছু ছাড়েনি তার!

গত শুক্রবার সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে গোড়ালিতে চোট পান তাসকিন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন। নবম ওভারের চতুর্থ বলের ঘটনা, অলোক কাপালির বলে ছক্কা হাঁকান চিটাগং ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। বলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বাউন্ডারি দড়ির সঙ্গে জড়িয়ে যায় তাসকিনের বাঁ-পা। তাতেই ঘটে বিপত্তি।

১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে এখন পর্যন্ত চলতি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন। তার বিকল্প হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শফিউল ইসলাম, আর টেস্টে নবাগত ইবাদত হোসেন চৌধুরী।

Jui  Banner Campaign
ট্যাগ: তাসকিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে কবে থেকে শুরু পবিত্র রমজান?

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

যে আদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT