চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আমরা মুক্ত: তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৮ অপরাহ্ন ১০, মার্চ ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দল ক্রাইস্টচার্চে ১৪দিনের কোয়ারেন্টাইন শেষ করে কুইন্সটাউনের পথে রওনা হয়েছে। ঘরবন্দি জীবন থেকে মিলেছে মুক্তি। কঠিন সময় পেছনে ফেলে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তাকাতে চান সামনে।

‘খুব ভালো লাগছে এখন। আমাদের জন্য এরকম অভিজ্ঞতা এবারই প্রথম। সুরক্ষা বলয়ে আমরা আগেও ছিলাম, কিন্তু পুরো আইসোলেশনে আগে থাকিনি। সত্যি বলতে, তারা আমাদের দেখভাল খুব ভালোভাবে করেছে।’

‘নিউজিল্যান্ড ক্রিকেট যেভাবে সবকিছুর ব্যবস্থা করেছে, আমাদের দল থেকে আমরা কেবল ধন্যবাদই জানাতে পারি। এরকম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া সহজ নয়। তারা আমাদের যতটা সম্ভব স্বস্তিতে রাখার চেষ্টা করেছে।’

‘অনেক বড় পার্থক্য (১৪দিনের কোয়ারেন্টাইন) গড়ে দেয় এটা। এবার আমাদের সময় প্রায় ৪৫ দিনের, সাধারণ পরিস্থিতিতে এই সফর হয়তো ২০ দিনেই শেষ করে আমরা বাড়ি ফিরতে পারতাম। এখন ১৪দিন আইসোলেশনে (কোয়ারেন্টাইন) থাকতে হলে। কিন্তু এখন সময়টাই এমন।’

‘সংশ্লিষ্ট দেশের নিয়মকে শ্রদ্ধা করতেই হবে আমাদের। সামনে তাকাতে হবে। ভালো ব্যাপার হল, এখন আমরা মুক্ত। তাজা বাতাসে শ্বাস নিতে পারছি। আইসোলেশনের সময় কেবল নির্দিষ্ট একটু সময় এই সুযোগ ছিল। এখন সব ভালো।’

ক্রাইস্টচার্চে প্রথম ৭দিন হোটেলবন্দি ছিল বাংলাদেশ। পরের ৭দিন স্কোয়াডে থাকা ২০ ক্রিকেটার তিনটি ভাগে ভাগ হয়ে দুই ঘণ্টা করে অনুশীলন করেছে। কুইন্সটাউনে বৃহস্পতিবার থেকে শুরু হবে পুরোদমে অনুশীলন। বাংলাদেশের কিউই স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরিও থাকবেন সঙ্গে।

Reneta

তামিম বললেন, ‘তিনি(ভেট্টরি) এরমধ্যেই কুইন্সটাউনে চলে গেছেন, আমাদের অপেক্ষায় আছেন। আমাদের কয়েকটি প্র্যাকটিস সেশন আছে সেখানে। একটি ম্যাচও খেলব আমরা। মুখিয়ে আছি সেসবের জন্য।’

‘আইসোলেশনের গত কয়েকদিনে ছোট গ্রুপে অনুশীলন করেছি আমরা। কাল থেকে দল হিসেবে অনুশীলন করব, সেদিকে তাকিয়ে আছি।’

টাইগারদের প্রথম ওয়ানডে অকল্যান্ডে, ২০ মার্চ। সফরে কিউইদের বিপক্ষে তিন ওয়ানডের পর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা।

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমভেট্টরিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কানাডার প্রতিনিধি

কানাডায় অপরাধ ও দুর্নীতির অভিযোগে ৭ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT