চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো বলের জাদুকর আসলাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ন ১৬, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
সেই বাঁকানো শট

সেই বাঁকানো শট

সেই শক্তি নেই। নেই সেই দৌড়ানোর ক্ষমতা। শেখ মোহাম্মদ আসলাম তবু ড্রিবলিং আর চোখজুড়ানো মুভমেন্টটা ভোলেননি। রানার-চ্যানেল আই বিচ ফুটবলে কক্সবাজারে খেলতে নেমে তার সোনালি দিনকে স্মরণ করিয়েছেন।

আসলাম মাঠে নামেন ওয়াফ মাস্টার্সের হয়ে। নিজে প্রথম গোল করলেও তার দল জিততে পারেনি। প্রতিপক্ষ চট্টগ্রাম মাস্টার্স তাদের ৪-২ গোলে হারিয়েছে।

আশির দশকের গোলমেশিনখ্যাত স্ট্রাইকার ষাটোর্ধ আসলাম শুক্রবার পুরো ত্রিশ মিনিটই মাঠে থাকেন। বল পেলেই দুর্দান্ত সব ড্রিবলিংয়ে প্রতিপক্ষ গোলরক্ষকে তটস্থ করেছেন। খেলার ছয় মিনিটের মাথায় বাঁ পায়ের মাপা শটে ডানদিকের বার ঘেঁষে ম্যাচের প্রথম গোল করেন। কিন্তু আসলামের দল শক্তির বিচারে ধীরে ধীরে পিছিয়ে পড়ে। প্রতিপক্ষ চট্টগ্রাম মাস্টার্সের খেলোয়াড়দের ফিটনেস তাদের চেয়ে বেশি চোখে পড়েছে। বালির ভেতর খেলা হওয়ায় সেই ফিটনেস কাজে লাগিয়ে ক্লান্ত ওয়াফকে তারা হারিয়ে দেয়।

বাংলাদেশের ফুটবল এবং কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই ছয় বছর ধরে আয়োজন করছে বিচ ফুটবল। জাতীয় দল এবং বিভিন্ন ক্লাবের সাবেক তারকা ফুটবলাররা অংশ নেন এই টুর্নামেন্টে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিচ ফুটবল তিন কোয়ার্টারে হয়। প্রতি অর্ধে ১২ মিনিট করে সময় থাকে। কিন্তু রানার -চ্যানেল আইয়ের এই আয়োজনে প্রতি অর্ধ হচ্ছে ১০ মিনিট করে।

Reneta

প্রথম কোয়ার্টারে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আসলামের দল। দ্বিতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে গোবিন্দ গোল করে চট্টগ্রামকে সমতায় ফেরান।

খেলা যত সামনে এগোতে থাকে ফুটবলাররা তত ক্লান্ত হতে থাকেন। তৃতীয় কোয়ার্টারে ওয়াফকে একদমই খুঁজে পাওয়া যায়নি। আরমান আজিজ জোড়া গোল করে চট্টগ্রামকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে চতুর্থ গোলটি করেন তৌহিদুল।

সকালের দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স মাস্টার্স এবং মুক্তিযোদ্ধা মাস্টার্স ২-২ গোলে ড্র করেছে। প্রথম কোয়ার্টারে মুক্তিযোদ্ধার সাইফুর রহমান মনি এবং আজিম গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন।  ব্রাদার্সের হয়ে দ্বিতীয় কোয়ার্টারে গোল করেন জাতীয় দলের সাবেক মিডফিল্ডার জাকির। তৃতীয় কোয়ার্টারে দলটি সমতায় ফিরে আসে।

শুক্রবার বিকেলেও দুটি ম্যাচ রয়েছে। আবাহনী মাস্টার্সের বিপক্ষে লড়বে মুক্তিযোদ্ধা মাস্টার্স। মোহামেডানের বিপক্ষে খেলবে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়া ওয়াফ। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রথম ম্যাচ শুরু হবে পাঁচটা ১৫ মিনিটে।

ছবি: ওবায়দুল হক তুহিন

Jui  Banner Campaign
ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT