চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনো পড়ে আছে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৬:৪৭ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

কক্সবাজারের উখিয়ার সাগর পাড়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে। জমছে উৎসুক জনতার ভিড়। নিহতের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনের কাছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে কমিটি সদস্যরা।

শনিবার সকালে নিহতের বড় বোনের স্বামী (দুলাভাই) মিজানুর রহমান মৃতদেহটি গ্রহণ করেন বলে জানান, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন।

নিহত শাহ আলম (৩২) সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার রাজারপুর ইউপির তেতুলিয়া গ্রামের শেখ মো: শামসুর রহমানের ছেলে। তিনি ঢাকার ঈগল-বি নামের একটি বিজ্ঞাপনী সংস্থার কর্মরত ছিলেন বলে জানান ওসি আসলাম হোসেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শুক্রবার রাত পর্যন্ত উখিয়া থানার পুলিশের হেফাজতে ছিল বিধ্বস্ত হেলিকপ্টারটি। পরে মেঘনা গ্রুপের কাছে বিধ্বস্ত হেলিকপ্টারটি হস্তান্তর করা হয়।

স্থানীয় লোকজনের সহায়তায় হেলিকপ্টারটি জোয়ারের পানি থেকে মুক্ত রাখার জন্য কূলে উঠিয়ে রাখা হয়েছে বলে জানান বিধ্বস্ত হেলিকপ্টারটির পরিচালনাকারি সংস্থা মেঘনা গ্রুপের মার্কেটিং ম্যানেজার খোরশেদ আলম। বিধ্বস্ত হেলিকপ্টারটি দেখতে উৎসুক জনতার ভিড়ের কারণে সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।

Reneta

মেঘনা গ্রুপের রক্ষাণাবেক্ষণ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো: নজরুল ইসলাম জানান, হেলিকপ্টারটি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করা আছে। ওই কোম্পানির পক্ষ থেকে কোন প্রতিনিধিদল এখনো ঘটনাস্থলে আসেননি। তাই এখন সরানো যাচ্ছে না হেলিকপ্টারটি। তারা দেখার পর হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ঢাকায় নিয়ে যাওয়া হবে।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সিভিল এভিয়েশন। শুক্রবার বিকালে ওই কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন জাফর আহমদ, কনসালটেন্ট হাসমী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তারা ঘটনাস্থল থেকে কিছু অডিও রেকর্ডের সামগ্রী একটি ব্যাগ, বই ও কিছু কাগজপত্র উদ্ধার করে।

শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানী নামিয়ে দিয়েই ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালের মোহনায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে এক জন নিহত ও পাইলটসহ আরো ৪জন আহত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসানহেলিকপ্টার বিধ্বস্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পদ নিয়ে বিরোধের জেরে খুন হয় যুবলীগ কর্মী বাবু

পরবর্তী

বঙ্গবন্ধুকে সরাসরি গুলি করেছিলো এই মেজর নূর

পরবর্তী

বঙ্গবন্ধুকে সরাসরি গুলি করেছিলো এই মেজর নূর

১৫ আগস্ট ভোরে টি শার্ট বানানোতে ব্যস্ত থাকার হাস্যকর দাবি খুনি মেজর নূর’র

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT