আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে বিপণি বিতানগুলোতে ক্রেতা সমাগম বাড়ছে। বিক্রেতারা ব্যস্ত পোশাক বিক্রিতে। কিন্তু মিরপুর বেনারসী পল্লীর চিত্রটা ভিন্ন। দশম রোজা পেরিয়ে গেলেও এখানে তেমন ক্রেতা সমাগম নেই।
কারণ হিসেবে ভারতীয় ভিসা সহজ করা, বেনারসী পল্লীর সামনের রাস্তা খোঁড়া এবং মেট্রোরেলের জন্য সৃষ্টি হওয়া যানজটকে দায়ী করেছেন বিক্রেতারা।
ঐতিহ্যবাহী শাড়ী বেনারসীর জন্য বিখ্যাত মিরপুরের বেনারসী পল্লী। সবসময়ই বিভিন্ন বয়সী নারীর পছন্দ এখানকার শাড়ী। ঈদ, বিয়ে, পূজাসহ বিভিন্ন উৎসবে দেড়শ’র বেশি দোকানের এ জামদানি পল্লী থাকে অনেকের আগ্রহের শীর্ষে। কিন্তু এবার এখানে ঈদের বাজার তেমন জমে ওঠেনি।
ঈদের বাজারে এখানে বেনারসী, কাতান, কাঞ্জি বরম, গাদোয়াল, চেন্নাই কাতানসহ দেশি-বিদেশি বিভিন্ন শাড়ির পাশাপাশি আছে লেহেঙ্গাও। তবে দাম বাড়তি বলে অভিযোগ কিছু ক্রেতার।
এক সময় দূরদূরান্ত থেকে এখানে ক্রেতারা আসতেন। ঐতিহ্যবাহী শাড়ির টানে এখনো আসেন অনেকে।
তবে বিভিন্ন কারণে এ পল্লীতে ক্রেতা কম থাকলেও এখনো আশা ছাড়েননি ব্যবসায়ীরা। আগামী মাসের শুরুর দিকে বিক্রি বাড়বে বলে আশা তাদের।
বিস্তারিত দেখুন লায়লা নওশিনের ভিডিও রিপোর্টে:






