চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনকার কাঠামো ধরে আগামী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ২০, মে ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দেশকে ভবিষ্যতে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়নের একটি কাঠামো করে দিয়ে যাচ্ছে সরকার, যাকে ধরে আগামী প্রজন্ম দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে।

প্রধানমন্ত্রী বলেন: ২০৪১ সাল পর্যন্ত কী করণীয়, স্বাধীনতার শতবর্ষ উদযাপনকালে ২০৭১ সালে বাংলাদেশ কোথায় যাবে বা ২১০০ সালে এই ব-দ্বীপ অঞ্চলের বাসিন্দারা যেন এক সুন্দর জীবন পেতে পারে তারও একটা পরিকল্পনা করে দেয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন: কারণ লক্ষ্য যদি স্থির থাকে তাহলে এগিয়ে চলা সম্ভব। সেজন্য যতটুকু আমরা করে দিয়ে যাচ্ছি এতে আমাদের পরবর্তী প্রজন্ম যারাই আসবে তারা যেন উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে পারে।

তিনি বলেন: এই কাঠামোটা সময়ের বিবর্তনে পরিবর্তনশীল। কারণ যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়েই সকলকে চলতে হবে। আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানের বিকাশ, নব নব উদ্ভাবন আমাদেরকে নতুন করে পথ দেখাবে। যার সঙ্গে তাল মিলিয়েই চলতে হবে।

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
তিনি ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২১ এ ভূষিত করেন।

জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

Reneta

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে এবার চারজন স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। তারা হলেন মরহুম এ কে এম বজলুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ ও মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবু।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন ড. মৃন্ময় গুহ নিয়োগী। সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে নাট্যজন আতাউর রহমান ও সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন।

‘সমাজসেবা/জনসেবা’ ক্ষেত্রে অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন এবং গবেষণা ও প্রশিক্ষণে স্বাধীনতা পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।

যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ’৭৫ এর পর তা হারিয়ে গেলেও তার সরকার সেই আদর্শকে আবারো ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন: আমাদের নতুন প্রজন্ম এখন ইতিহাসকে জানতে চায়। শিকড়ের সন্ধান করে বিজয়ের কথাটা চিন্তা করে নিজেদেরকে গর্বিত মনে করে- এই ধারা অব্যাহত থাকলে অবশ্যই বাংলাদেশ সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এবং জাতির পিতার স্বপ্ন আমরা পূরণ করতে সক্ষম হব।

সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার প্রদান করে আসলেও এবার করোনার কারনে বিলম্ব হয়।

স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হয়।

পুরস্কার বিজয়ীদের পক্ষে আতাউর রহমান নিজস্ব অনুভূতি ব্যক্ত করে অনুষ্ঠানে বক্তৃতা করেন।

তিনি বলেন: আমরা জানি হয়তো হাতেগোনা কয়েকজনকে পুরস্কার দিতে পেরেছি কিন্তু আমাদের সমাজে অনেকে রয়েছে যাদেরকে আমাদের পুরস্কৃত করা উচিত। কারণ সমাজের অনেক ক্ষেত্রে অবদান তারা রেখে যাচ্ছেন। তাদেরকে পুরস্কৃত করতে পারা মানে আমাদের জাতিকে এবং নিজেদেরকে পুরস্কৃত করা।

শেখ হাসিনা বলেন: আজকে এইটুকু বলতে পারি আমাদের সবসময় একটা প্রচেষ্টা ছিল যে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। তাই সারাবিশ্বে মাথা উঁচু করে চলবো। কারো কাছে হাত পেতে, করুণা ভিক্ষা করে আমরা চলবো না। বাংলাদেশকে আত্ম মর্যাদাশীল হিসেবে গড়ে তুলবো।

আজকের বাংলাদেশকে সে অবস্থানে নিয়ে আসতে অনেক ঘাত প্রতিঘাত তাকে অতিক্রম করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন: গত ৪০ বছরের সংগ্রামের মধ্যদিয়ে অন্তত এটুকু করতে পেরেছি যে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর যখন আমরা উদযাপন করছি তখনই এই স্বীকৃতিটা আমরা পেলাম। আমাদের সরকার যখনই দেশ পরিচালনায় এসেছে তখনই মুক্তিযোদ্ধাদের সম্মান ফিরিয়ে দেওয়ার চেষ্ট করেছে, যে সম্মান ’৭৫ এর পর ভূলুণ্ঠিত হয়েছিল।

তিনি বলেন: মুক্তিযোদ্ধারা অনেকেই আজকে বেঁচে নেই কিন্তু তাদের পরিবার রয়েছে, তাদের ঘর করে দেওয়া থেকে মাসোহারার ব্যবস্থা করাসহ নানাভাবে আমরা সহযোগিতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি মনে করি সেই দিন জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যারা হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন তারা যদি সেই সাহসটা না দেখাতেন তাহলে আমরা স্বাধীনতা পেতাম না, হয়তো সব ব্যর্থ হয়ে যেত।

প্রধানমন্ত্রী বলেন: জাতির পিতা একটি বৈরি পরিবেশ থেকে সমগ্র জাতির মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সঞ্চারিত করে জাতিকে রক্তস্নাত বিজয় এনে দেন।

তিনি জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উদাত্ত আহবান-‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এর উল্লেখ করে বলেন: এই বাণী যেন বাঙালির হৃদয়ের প্রতি রন্ধ্রে রন্ধ্রে অনুপ্রাণীত হলো এবং প্রত্যেকটা বাঙালি জেগে উঠলো। যার যা কিছু ছিল তাই নিয়েই তারা জাতির পিতার আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করে আমাদের বিজয় ছিনিয়ে আনলো।

তিনি এ সময় মিত্রশক্তিকে মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য আবারও কৃতজ্ঞতা জানান।

শেখ হাসিনা একাত্তরে জাতির মহান আত্মত্যাগ পুনরায় স্মরণ করে দৃপ্ত কণ্ঠে বলেন: এত রক্ত, এত ত্যাগ কোন দিনও বৃথা যেতে পারে না। একে আমরা বৃথা যেতে দিতে পারি না। আমরা একে বৃথা যেতে দেব না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT