চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও মিয়ানমারে আটক বিজিবির নায়েক রাজ্জাক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:০৭ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৫
বাংলাদেশ
A A

মিয়ানমার সীমান্তরক্ষী পুলিশ (বিজিপি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে এখনও ফেরত দেয়নি। অপহরণের পাঁচদিন পেরিয়ে গেলেও পতাকা বৈঠকে সাড়া দিচ্ছে না মিয়ানমার।

বুধবার নায়েক আবদুর রাজ্জাককে ধরে নিয়ে যাওয়ার পর বিজিপিকে পতাকা বৈঠকে আহবান করে বিজিবি। বৃহস্পতিবার সকাল ১০টায় টেকনাফ স্থলবন্দর রেস্টহাউসে পতাকা বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু কোনো কারণ না দেখিয়ে বিজিপি তা বাতিল করে দেয়। এরপর থেকে বারবার আহ্বান করা হচ্ছে পতাকা বৈঠক। কিন্তু এখনো কোনো সাড়া মেলেনি।

তবে বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান বলেন, ‘শুক্রবার মিয়ানমারের ঢেকুবনিয়ায় ৩৭ বাংলাদেশীকে ফেরত বিষয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নায়েক আবদুর রাজ্জাকের বিষয়টিও আলোচনায় আসে। বিজিপি তখন আরেকটি পতাকা বৈঠকের মাধ্যমে নায়েক রাজ্জাককে ফেরত দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।’

তিনি বলেন: আমরা বিজিপিকে গুরুত্ব দিয়ে বলেছি। নায়েক আবদুর রাজ্জাকের নিরাপত্তার ব্যাপারেও জানিয়েছি। চিন্তার কোনো কারণ নেই। খুব শিগগিরই একটা সমাধান হয়ে যাবে।’

ওদিকে, বৃহস্পতিবার থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিয়ানমারের গণমাধ্যমে প্রকাশিত নায়েক আবদুর রাজ্জাকের দুটি ছবি ছড়িয়ে পড়ে।

একটিতে নায়েক রাজ্জাককে হাতকড়া পরিয়ে জেনারেটরের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। তার মুখে ও নাকে রক্তের দাগও ছিলো।

Reneta

অপর ছবিটিতে তার সামনে একটি বন্দুক, ২২ রাউন্ড গুলি, চারটি মোবাইল, একটি রাম দা, একটি চাকু, দুটি টর্চলাইটসহ বেশকিছু জিনিসপত্র রাখা ছিলো। দুটি ছবিতেই তাকে লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-মিয়ানমারবিজিপিবিজিবিমিয়ানমার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ | Balen Shah | Nepal | Prime Minister of Nepal

জেন-জি সামলাতে হিমশিম খাচ্ছেন বালেন্দ্র শাহ

জুলাই ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT