এশিয়া কাপ খেলতে পুরো দল একসঙ্গে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় আপাতত যেতে পারছেন না তামিম ইকবাল ও রুবেল হোসেন।
দুই ক্রিকেটার ছাড়াও ভিসা পাননি এশিয়া কাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন ও প্রধান নিবার্চক মিনহাজুল আবেদিন নান্নু। বিসিবি বলছে, যেদিন ভিসা পাবেন সেদিনই তারা রওনা হবেন দুবাইয়ের পথে।

রোববার বিকেলে দলের বাকি সদস্যরা একে একে হাজির হন বিমানবন্দরে। সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা।
১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই।








