চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনও বিএনপির বিজয়ে আশাবাদী মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০১ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশের জনগণের সংগ্রামের যে ইতিহাস তা কখনো ব্যর্থ হয়নি উল্লেখ করে বিএনপির বিজয় হবেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বার্ষিক কাউন্সিলে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে ভালোভাবে চেনার আমাদের আর কিছু নেই। আমরা আওয়ামী লীগকে খুব ভালো করেই চিনি। আমরা আমাদের সমস্ত অধিকার দিয়ে চিনেছি।  জীবন দিয়ে চিনেছি।  আমরা জানি আওয়ামী লীগ কী জিনিস! তাদের এই আচরণ থেকে জনগণ মুক্তি পাবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে ফখরুল বলেন, সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান পেশা। তাই আপনাদেরও ভাবতে হবে, দেশে রাজনীতি কেমন চলছে আর বিশ্বের রাজনীতিতে কী ঘটছে। অন্যান্য জাতি কী অবস্থার মধ্যে আছে, আমরা কী অবস্থার মধ্যে আছি। আপনাদেরকে এসব বিষয়ে ভাবতে হবে।  সাংবাদিকতার স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, জাতির স্বাধীনতা একটি অপরটির সঙ্গে জড়িত।

বিএনপি মহাসচিবের দাবি, বাংলাদেশে একটা গভীর সমস্যা বিরাজ করছে।  এই সংকট সৃষ্টি হয়েছে জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় এবং আমাদের ব্যাক্তি জীবনেও।

তিনি আরও বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে।  আমরা এ নিয়ে কথা বলছি। চেষ্টা করেছি, আন্দোলন করছি।  কিন্তু সব সময় সব আন্দোলন সফল না হতে পারে। কারণ ফ্যাসিবাদের সাথে আপনি যখন সংগ্রাম করবেন, আপনাকে বুঝতে হবে এটা কোনো সাধারণ সংগ্রাম নয়।  এর জন্য আমরা কাজ করছি।  আমরা আমাদের জায়গা থেকে সরে যাইনি।  আমাদেরকে বুঝতে হবে, ১৯৭১ সাল ৫২, ৪৭ আর বর্তমান সময় এক নয়। আপনাদের বুঝতে হবে, কোন রাস্তায় গেলে আমরা গণতান্ত্রিকভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম হবো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

মোজাফফর হোসেনকে বৃহস্পতিবার আদালতে হাজিরের নির্দেশ

জুলাই ২১, ২০২৬

আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

জুলাই ২১, ২০২৬

আট বছর পর ঢাকায় বসতে যাচ্ছে সাফের আসর

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফুটবল ২০২৬

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT