বলিউডের বর্তমান সময়ের হিট অভিনেত্রী আলিয়া ভাট নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কয়েকটি সুপারিহিট ছবি। অভিনয় জীবনের ক্যারিয়ার ছাড়া আলিয়া সাফ জানিয়ে দিয়েছেন ৩২ বছর আগে বিয়ে নয়।
সম্প্রতি আলিয়া ছোটবেলার বন্ধু আনুশকা রঞ্জন আপকামিং সিনেমা ‘ওয়েডিং পুলাভ’ এর শানদার অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি জানান, শাদি দিল্লী কা লাড্ডু। এটা সবার খেতে হয়। তবে আমি এখন খেতে চাই না। সবে বয়স ২৩ বছর। ৩২ বছরে গিয়ে বিয়ের চিন্তা-ভাবনা করবো। এখন সিনেমা নিয়েই ভাবতে চাই।
ভাট কন্যা আলিয়ার নতুন ছবি ‘শানদার’ মুক্তি পাবে ২২ আগস্ট। শহিদ কাপুরের বিপীরতে এতে অভিনয় করেছেন তিনি।
এছাড়াও উড়তা পাজ্ঞাব, কাপুর এন্ড সন্স ছবিগুলো তার ভান্ডারে রয়েছে। তবে দর্শকদের চমক পর্দায় হাজির হতে চলেছে আলিয়া-শাহরুখ জুটি।







