চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখনই আসছেন না ভেট্টরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৯ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল ড্যানিয়েল ভেট্টরির। কিন্তু দেশটি থেকে লঙ্কায় যেতে ফ্লাইট জটিলতা থাকায় টাইগারদের স্পিন বোলিং কোচকে বাংলাদেশে চলে আসতে বলেছিল বিসিবি।

২৩ সেপ্টেম্বর ভেট্টরি ঢাকায় আসার কথা ছিল। আর চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল ২৭ সেপ্টেম্বর। সফর নিয়ে অনিশ্চয়তা থেকে যাওয়ায় স্পিন বোলিং কোচকে জাতীয় দলের ক্যাম্পে ডাকছে না বিসিবি।

সিরিজ নিশ্চিত হলে তবেই ভেট্টরির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। এদিকে সাবেক কিউই অধিনায়কের সঙ্গে বিসিবির ১০০ দিনের চুক্তিও শেষের পথে। শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজে কাজ করলেই শেষ যাবে মেয়াদকাল।

একটি সূত্র বলছে, ভেট্টরির ব্যাপারে ইতিবাচক বিসিবি। ভবিষ্যতে তাকে কীভাবে টাইগারদের সঙ্গে রাখা যায় সেটি নিয়ে ভাবছেন বোর্ডের নীতি-নির্ধারক পর্যায়ের কর্তারা। ভেট্টরি ছাড়া জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন সব বিদেশি কোচ। স্পিন কোচ ছাড়াও ব্যাটিং পরামর্শককে পাচ্ছে না টাইগাররা।

ক্যাম্প শুরুর আগে নিল ম্যাকেঞ্জি দায়িত্ব থেকে হঠাৎ সরে যাওয়ার পর শ্রীলঙ্কা সফরের জন্য ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিয়েছিল বিসিবি। বাবার মৃত্যুর কারণে তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করায় ব্যাটিং কোচহীন মুমিনুল-মুশফিকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরভেট্টরিমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT