চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হিরো আরেক হিরোর গায়ে হাত তুলতে পারে না: জায়েদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০১৭
বিনোদন
A A

‘এক হিরো আরেক হিরোর গায়ে হাত তুলতে পারে না। তদন্ত কর্মকর্তা আমাদের জিজ্ঞাসাবাদ করেছেন। ফুটেজ দেখেছেন। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলে আমি। অগ্রজদের গায়ে হাত না তোলার রুচি এবং শিক্ষা আমার আছে। তদন্ত শেষে এটি প্রমাণিত। আদালত অব্যাহতি দেওয়াতে সত্য প্রকাশ পেয়েছে। এর বিরুদ্ধে মানহানির কোন ব্যবস্থা নেওয়ার কিছু নেই। শাকিব ভাই সিনিয়র, নিজেই একদিন ভুল বুঝবেন। মানুষ সত্যটা জেনেছে। এটাই আমার প্রাপ্তি।’

গেল ৫ মে শিল্পী সমিতির নির্বাচনে শাকিব খানের ওপর হামলার অভিযোগ থেকে আদালত অব্যাহতি দেওয়ার পরে এমনটিই চ্যানেল আই অনলাইনকে বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

অন্যদিকে চিত্রনায়ক সাইমন এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম শাকিব ভাইয়ের গায়ে হাত তুলিনি আমি। আদালতে সত্য প্রকাশ হয়েছে। আমি খুশি।’

৮ মে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হামলার বিষয়ে অভিযোগ দায়ের করেন ‘শিকারী’ নায়ক শাকিব খান। চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ‘অন্তরজ্বালা’ নায়ক জায়েদ খানকে মূল পরিকল্পনাকারী হিসেবে জিডিতে উল্লেখ করে চিত্রনায়ক সাইমন সাদিক ও নৃত্য পরিচালক সাইফ কালুসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেন।

সম্প্রতি ঢাকা মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন সাধারণ ডায়েরি (জিডি) তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ খান। তিনি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন থানার ওসি (তদন্ত) রাশেদুজ্জামান। তিনি আরো জানান, তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদন জমা দিয়েছিলেন তদন্তের ভিত্তিতে। আদালত তাদের সিদ্ধান্ত নিয়েছেন।

ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভ আসামিদের অব্যাহতি দিয়ে মামলাটি নথিভুক্ত করেন। ঘটনাস্থলে প্রকাশ্যে ও গোপনে তদন্ত করা হয়েছে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা নথিতে জানান, তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ ও সিসিটিভির ফুটেজ এবং ঘটনার পারিপার্শ্বিকতায় অভিযোগকারীর অভিযোগ পর্যালোচনা করি। আসামি সাইফ খান কালু, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেতা জিয়া, শামীম, চিত্রনায়ক জায়েদ খানদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত ও সাক্ষ্য প্রমাণে ঘটনার সত্যতা প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণ হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জায়েদতেজগাঁওশাকিবসাইমন
শেয়ারTweetPin

সর্বশেষ

টেস্ট চ্যাম্পিয়নশিপ: পাকিস্তানকে টপকে ছয়ে বাংলাদেশ

মে ১২, ২০২৬

অশ্রুসিক্ত বিদায়, মায়ের কবরে সমাহিত আতাউর রহমান

মে ১২, ২০২৬

বক্স অফিসে ঝড়, বছরের সবচেয়ে আলোচিত ৮ ভারতীয় সিনেমা

মে ১২, ২০২৬

‘আরেকটু হলেই পুড়ে ছাই হয়ে যেতাম’, বললেন জায়েদ খান

মে ১২, ২০২৬

এখনও আছে দাতব্য চিকিৎসা: আছেন ডা. রাফাত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT