চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক হাজার নব্বই টাকায় ওয়ালটনের নতুন ফিচার ফোন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ১৫, জুলাই ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের আরেকটি ফিচার ফোন বাজারে ছাড়লো ওয়ালটন। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগের এই ফিচার ফোনের মডেল ‘ওলভিও কিউ৩৭’।  সবার নাগালের মধ্যে রাখতে ফোনটির দাম ধরা হয়েছে ১ হাজার ৯০ টাকা।

ফোনটি গ্রাহককে দেবে দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ, এলইডি টর্চলাইট, গান কিংবা রেডিও শোনা, ফেসবুক ও ইন্টারনেট ব্রাউজিংসহ বেশ কিছু বিশেষ সুবিধা।

দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে। এটি মিলছে বেশ কয়েকটি ভিন্ন রঙে।

ওয়ালটনের সেল্যুলার ফোন বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ডুয়েল সিমের ‘ওলভিও কিউ৩৭’ মডেলের ফোনটিতে ব্যবহৃত হয়েছে ২.৪ ইঞ্চির উজ্জ্বল রেজ্যুলেশনের স্ক্রিন। ব্যবহারকারীর স্মরণীয় সব মুহূর্ত ধরে রাখতে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত ডিজিটাল ক্যামেরা। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১৮০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

জিপিআরএস সমৃদ্ধ ফোনটিতে রয়েছে বিল্ট-ইন ফেসবুক। ছবি, ভিডিও বা ফাইল আদান-প্রদানের জন্য আছে ব্লুটুথ। বিরক্তিকর ও অনাকাঙ্খিত নাম্বার থেকে কল আসা বন্ধ করতে রয়েছে ব্ল্যাকলিস্ট। গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নাম্বার সহজেই খুঁজে পেতে আছে হোয়াইট লিস্টের সুবিধা। রাতের আঁধারে নিরাপদে চলার জন্য রয়েছে উজ্জ্বল আলোর এলইডি টর্চ।

গ্রাহকের পছন্দমতো গান, ছবি বা ভিডিও সংরক্ষণে ফোনটি ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে অটোমেটিক কল রেকর্ডিং, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার।  এছাড়াও রয়েছে রেকর্ডিংসহ ওয়্যারলেস এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা।

Reneta

ওয়ালটন জানায়, দেশে তৈরি এই ফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। ফোন কেনার ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে এটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে বিক্রয়োত্তর সেবা পাবে ক্রেতারা। রয়েছে এক বছরের রেগুলার ওয়ারেন্টি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ালটনওয়ালটন ফোনকমদামী ফোনফিচার ফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিরছে বক্স অফিস কাঁপানো ‘থ্রি ইডিয়টস’র সিক্যুয়েল

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় পুষ্টি সপ্তাহে প্রবীণদের পুষ্টি নিয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

এপ্রিল ২৮, ২০২৬

‘ওপেক’ ও ‘ওপেক প্লাস’ থেকে বেরিয়ে গেল আরব আমিরাত

এপ্রিল ২৮, ২০২৬

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT