অর্থনীতি

এক হতে যাচ্ছে রবি-এয়ারটেল

এক হতে যাচ্ছে রবি-এয়ারটেল

টেলিকম সেবা খাতের দুই প্রতিষ্ঠান রবি আজিয়াটা (রবি) ও এয়ারটেল বাংলাদেশ একীভূত হওয়ার কাজ শুরু করেছে।  যেকোনো সময় সুনির্দিষ্ট চুক্তির আওতায় প্রতিষ্ঠান দুটি এক হয়ে যেতে পারে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশের টেলিকম খাতে মালিকানা বদলের ঘটনা ঘটলেও আগে কখনো দুটি প্রতিষ্ঠান একীভূত হয়নি।

একীভূত হতে তারা ইতিমধ্যে উচ্চ পর্যায়ে ব্যবসায়িক আলোচনা থেকে শুরু করে প্রযুক্তিগত বিভিন্ন কাজ শুরু করেছে। টেলিকম সেবা খাতের নিয়ন্ত্রক (রেগুলেটরি বডি) সংস্থা সমূহের সাথে আলোচনার পরেই বিষয়টি চুড়ান্ত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

চুড়ান্ত চুক্তি হলে আজিয়াটা ও ভারতী পরবর্তীতে ঘোষণা দেবে বলেও জানিয়েছে।

বিটিআরসির সর্বশেষ তথ্য অনুসারে, রবির বর্তমান গ্রাহক ২ কোটি ৭৯ লাখ ২১ হাজার, আর এয়ারটেলের গ্রাহক সংখ্যা ৯০ লাখ ৮০ হাজার। প্রতিষ্ঠান দুটি একীভূত হলে মোট গ্রাহক সংখ্যা দাঁড়াবে ৩ কোটি ৭০ লাখ ১ হাজার। এরফলে গ্রাহক সংখ্যার বিচারে বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংককে ছাড়িয়ে যাবে। বর্তমানে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৬ হাজার।

বিষয়:ইন্টারনেট এয়ারটেল রবি স্মার্টফোন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…