চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সিনেমায় আমির খান ও কঙ্গনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১২, মে ২০১৮
বিনোদন
A A
আমির খান ও কঙ্গনা রানাউত এর সঙ্গে প্রযোজক কামাল জৈন

আমির খান ও কঙ্গনা রানাউত এর সঙ্গে প্রযোজক কামাল জৈন

‘কুইন’ সিনেমায় কঙ্গনা রানাউতের অভিনয় দেখে তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউডের পারফেকশনিস্ট আমির খান। যেখানে আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের জন্য মুখিয়ে থাকেন সব নায়িকা। এবার দুজনের একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা জুটি হয়ে নাকি আমির প্রযোজক হিসেবে কঙ্গনার সিনেমায় যুক্ত হবে তা জানতে একটু সময় তো লাগবেই।

এ আওয়াজের উৎস প্রযোজক কামাল জৈন’র একটি টুইট। সে টুইটে কামাল জৈন লেখেন, দুই তারকার অসাধারণ সম্মিলন। মিডডে জানায়,  গত সপ্তাহে আমির খানের সঙ্গে সাক্ষাৎ হয় কঙ্গনার। ভারতের বিনোদন প্রধান মিড ডে পত্রিকাকে কামাল জৈন জানান, আমাদের মাঝে দীর্ঘ আলোচনা হয়েছে। কিছু একটা করতে চাইছি আমরা। এখন আমির কীভাবে সংযুক্ত হবেন সে বিষয়ে আলোচনা চলছে। প্রথম প্রতিবন্ধি নারী হিসেবে হিমালয় জয় করা ভারতীয় অরুনিমা সিনহার বায়োপিক তৈরি করতে চাই আমরা। সেখানে আমির সংযুক্ত হতে পারেন। প্রযোজক হিসেবে। যদিও বিষয়টি চূড়ান্ত নয়। মূল চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত।

যদিও আমির খান এবং কঙ্গনা রানাউত এক সঙ্গে কাজ করেননি কখনো তবে দুজন দুজনের প্রশংসায় সবসময় মুখর ছিলেন। বলিউডে ঠোঁটকাটা হিসেবে পরিচিত ‘কুইন’ কন্যা কঙ্গনা রানাউতের হৃত্মিক বিতর্কে কঙ্গনার পাশেই প্রকারন্তরে দাঁড়িয়েছিলেন আমির খান। অন্যদিকে ২০১৪ সালে এক পুরস্কার আমির খান এর হাত থেকে নেওয়ার সময় আবেগে উদ্বেলিত হয়ে কঙ্গনা বলেছিলেন, এটি আমার জন্য বিশেষ মুহূর্ত। শুধু তার কারণে আমি পুরস্কারটি নিতে এসেছি।

বলিউডের বাতাসে কান পাতলে শোনা যায় কঙ্গনার অনেক উচ্চাশার সিনেমা ‘মনিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’কে চীনের বাজারে মুক্তি দিতে আমিরের পরামর্শ নিয়েছেন ছবিটির প্রয়োজক কামাল জৈন। ‘দঙ্গল’, ‘পিকে’ কিংবা সিক্রেট সুপারস্টার’ এর মাধ্যমে চীনের চলচ্চিত্র বাজারে বলিউডের আধিপত্য তৈরী করেছেন আমির খান।

বর্তমানে কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ফ্রান্সে অবস্থান করছেন কঙ্গনা রানাউত। অন্যদিকে সদ্য অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের বিয়েতে সস্ত্রীক অংশ নেওয়া আমির খান অবস্থান করছেন ভারতেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানকঙ্গনাবলিউড
শেয়ারTweetPin2

সর্বশেষ

অপরিবর্তিত দল নিয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম সিদ্ধান্তে ৭১৭ মদের দোকান বন্ধ

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হান্টাভাইরাস আক্রান্ত প্রমোদতরী নেদারল্যান্ডসের পথে

মে ১২, ২০২৬

‘সে আমার অগ্রজ, তুই তুকারি সম্পর্ক ছিল’

মে ১২, ২০২৬

সরকারিভাবে নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT