চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সাইটেই ব্লগিং আর চাকরির খোঁজখবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ পূর্বাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

স্ট্যাটাস বা ছবি আপলোপড দেওয়ার জন্য একটি সাইট আর চাকরির খোঁজখবর জানার জন্য এখন অন্য আর একটি সাইটের দিকে নজর দিতে হবে না। বরং একটি সাইটেই মিলবে সব ধরনের সুযোগ সুবিধা।

এখন থেকে স্ট্যাটাস ও ছবি আপলোডের কাজ হবে নতুন এক সামাজিক যোগাযোগ সাইটে। শুধু তাই নয়, বহুমাত্রিক সুযোগ-সুবিধা নিয়ে এল নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালনেট ডটকমডটবিডি (socialnet.com.bd)। সব বয়সীদের সহজতর যোগাযোগ স্থাপনের নানামুখী ব্যবস্থা করে দিয়েছে মাধ্যমটি।

উদ্যোক্তাদের মতে, সোশ্যালনেট ডটকমডটবিডি পণ্যের বেচা-কেনা, চাকরি খোঁজা, চ্যাট বক্সে কল কনফারেন্স, ই লার্নিং ও ই হেলথ সুবিধা নিশ্চিত করতে হোয়াইট বোর্ড আর উপযুক্ত রেজুলেশনে ফটো-ভিডিও সুবিধা দিয়েছে। ব্লগিং আর চাকরির বাজারের জন্য আলাদা-আলাদা সাইট না করেই এক সাইটেই আছে সব সুবিধা-এমন দাবি তাদের। তারা বলছেন, নিজস্ব পেইজ খোলা, ব্লগিং করা আর শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন দেওয়ার সুযোগও আছে এখানে। নতুন নতুন আরো ফিচার যুক্ত করার কাজও চলছে সমানতালে।

এরই মধ্যে সোশ্যালনেট ডটকমডটবিডি ইতোমধ্যে একটি অ্যানড্রয়েট অ্যাপও চালু করেছে, চলছে আইওএস অ্যাপ তৈরির কাজ।

উদ্যোক্তারা জানিয়েছেন, ১৩ বছর বা তার বেশি বয়সী মানুষ এটি ব্যবহার করতে পারবেন সহজেই। ব্যবহারকারীর একাউন্ট সঠিক নিশ্চিত হওয়ার পরই যুক্ত হওয়া যাবে সোশ্যালনেটে।

সোশ্যালনেট ডট কম ডট বিডি ব্যবহারকারীদের জন্য রিওয়ার্ড সুবিধাও থাকছে। এই রিওয়ার্ড পয়েন্টের ভিত্তিতে ব্যবহারকারীদের দেওয়া হবে গিফট ভাউচার।

একটি আধুনিক ও পরিচ্ছন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে উল্লেখ করে সাইটের অন্যতম উদ্যোক্তা ড. সাইদ মাহতাব জানান, এই সাইট সব বয়সী মানুষের জন্য নিরাপদ। তিনি বলেন, সাধারণ সামাজিক যোগযোগ মাধ্যমে নারীদের হয়রানি, অশালীন মন্তব্য, ধর্মীয় উসকানি আর সামাজিক তিক্ততা ছড়ানোর অনেক অভিযোগ থাকে, কিন্তু এই সাইট তা থেকে সম্পূর্ণ মুক্ত। কারণ আমাদের নিজস্ব অ্যাডমিন প্যানেল সামাজিক পরিবেশ-পরিস্থিতি আর যৌক্তিকতা বিবেচনা করে আপত্তিকর সব পোস্ট দ্রুত সরিয়ে নিতে পারবে।

ট্যাগ: সোশ্যালনেট ডটকমডটবিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক সাইটেই ব্লগিং আর চাকরির খোঁজখবর

পরবর্তী

নতুন বছরে হাবিবের নতুন ভিডিও

পরবর্তী

নতুন বছরে হাবিবের নতুন ভিডিও

নতুন বছরে হাবিবের নতুন ভিডিও

সর্বশেষ

রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: বাংলাদেশিদের খোঁজে হটলাইন চালু

আগস্ট ২৮, ২০২৬
Map of Bangladesh highlighting Cox's Bazar district and surrounding regions. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে এক শিশু নিহত

আগস্ট ২৮, ২০২৬

হিমবাহধস-বন্যার পর ৫ মাত্রার ভূমিকম্প তিব্বতে

আগস্ট ২৮, ২০২৬
ফাইল ছবি

আকাশ মেঘে ঢাকা, সারাদিনই থাকতে পারে বৃষ্টি

আগস্ট ২৮, ২০২৬

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT