চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহের মধ্যে জ্বালানি তেলের দাম কমছে

মোরছালীন বাবলামোরছালীন বাবলা
৬:৪৪ অপরাহ্ন ০৬, এপ্রিল ২০১৬
অর্থনীতি
A A

আগামী এক সপ্তাহের মধ্যে সব ধরণের জ্বালানি তেলের দাম কমছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজউকের অনুমোদন ছাড়া গড়ে উঠা আবাসিক কাম বাণিজ্যিক ভবনের গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ আগামী ৬ মাসের মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হবেও জানান তিনি।

বুধবার দেশে ভেজাল জ্বালানি তেলের বিস্তার ও অবৈধ বেচাকেনা বন্ধে সরকার কী ধরণের ব্যবস্থা নিতে যাচ্ছে, তা নিয়ে আলোচনার করতে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে জ্বালানী মন্ত্রণালয়ে এই বৈঠকে তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, সারাদেশের এক হাজার ২শ’ পেট্রোল পাম্পের অনেক পাম্পই ভেজাল তেল বিক্রির সঙ্গে জড়িত।

বৈঠক শেষে নিজ দপ্তরে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের বলেন, ভেজাল জ্বালানি তেল বিক্রি করা পেট্রোল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হবে অভিযান।

নসরুল হামিদ আরো বলেন, আমরা চেষ্টা করছি ধীরে ধীরে জালানি তেলের মুল্যকে আরো সাশ্রয়ী অবস্থায় নিয়ে যাওয়া যায় কিনা। আর আমরা আগামী এক সপ্তাহের মধ্যে চেষ্টা করবো একটি পরিপত্র দিতে।

প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে সরকার পেট্রোল এবং অকটেন আমদানি করবে না। দেশের গ্যাস সেক্টর থেকে আরোহিত তেল পরিশোধনের মাধ্যমে তা দিয়ে বাজারের চাহিদা মেটানো হবে। তিনধাপে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হবে বলেও জানিয়েছেন তিনি।

Reneta

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আমরা অভিযান পরিচালনা করতে যাচ্ছি, যে সকল ভেজাল ও অনুমোদিত পেট্রল পাম্প ভেজাল তেল দেয়, তাদের লাইসেন্স সঙ্গে সঙ্গে বাতিল করা হবে। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে এ অভিযান শুরু হবে।

তিনি আরো বলেন, আমাদের কাছে রিপোর্ট আছে, ১২শ পেট্রল পাম্পের মধ্যে কারা কারা ভেজাল তেল ব্যবহার করছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আশা করেন, জ্বালানি তেলের দাম সমন্বয় করার পর পরিবহনের ভাড়াও কমে আসবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জ্বালানীর দামনসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় বিটিভিতে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মঘটের মধ্যেও চট্টগ্রাম বন্দর সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের

ফেব্রুয়ারি ৮, ২০২৬
রিনা খান, ছবি: নাহিয়ান ইমন

সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে করে নির্বাচনী প্রচারে মির্জা ফখরুল।

ঠাকুরগাঁওয়ে রিকশা ভ্যানে চেপে জনতার দুয়ারে মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT