চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক লাফে বেড়ে যাচ্ছে ভুটান ভ্রমণের খরচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০১৯
আন্তর্জাতিক, লাইফস্টাইল
A A
ভুটানের ভ্রমণ খরচ

যারা সারাবছর ভ্রমণের ইচ্ছা জিইয়ে রেখে বছর শেষে ভুটান বেড়াতে যাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য দুঃসংবাদ। ভুটান সরকার বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ থেকে দেশটিতে ভ্রমণের খরচ ১০৫ মার্কিন ডলার বাড়িয়ে দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা।

বর্তমানে ভুটানে প্রবেশের সময় প্রত্যেক বিদেশিকেই দিনপ্রতি ২৫০ মার্কিন ডলার করে ফি দিতে হয়। এর সঙ্গে থাকে জনপ্রতি ৬৫ ডলার টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) এবং ৪০ ডলার ভিসা চার্জ।

এতদিন অন্যান্যদের দিতে হলেও আঞ্চলিক পর্যটক, অর্থাৎ বাংলাদেশ, ভারত এবং মালদ্বীপের দর্শণার্থীদের এসডিএফ বা ভিসা ফি দেয়ার দরকার হতো না।

কিন্তু এবার ভুটানের ট্যুরিজম কাউন্সিল নতুন একটি খসড়া নীতিমালা তৈরি করেছে যেটি পাস হলে এই তিনটি দেশেরও এসডিএফ ও ভিসা চার্জ দিতে হবে। ধারণা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের শেষদিকেই খসড়া নীতিটি পাস হয়ে যাবে।

ট্যুরিজম কাউন্সিল অব ভুটানের (টিসিবি) মহাসচিব দর্জি ধ্রাধুল বলেছেন, এই পদক্ষেপ ভুটানের জন্য ‘উচ্চ গুরুত্ব ও কম প্রভাবের’ পর্যটন নীতি প্রণয়নের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

গত চার বছর ধরে এই খসড়াটি প্রস্তুত করা হচ্ছিল বলে জানিয়েছেন টিসিবি সংশ্লিষ্টরা।

Reneta

এই খসড়া বাস্তবায়ন হলে লোকসান গোনার আশঙ্কায় রয়েছে ভারতের পর্যটন সংস্থাগুলোও। ভারতীয় পর্যটন কনসালটেন্ট রাজ বসু বলেন, ভুটান ভ্রমণকারীদের প্রায় সবাই-ই তাদের ভ্রমণের অংশ হিসেবে ভারতের সিক্কিমসহ পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকাগুলোতে অন্তত দু’টো দিন থাকেন।

ভুটানে পর্যটনের খরচ বেড়ে গেলে পাঁচ জনের একটি পরিবারের সংক্ষিপ্ত এই ভ্রমণে বাংলাদেশি মুদ্রায় অতিরিক্ত প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হবে। ফলে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের পর্যটকরা ভুটান ভ্রমণ কমিয়ে দেবেন, আর এতে ভারতেরও আর্থিক ক্ষতি হবে, এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেন রাজ বসু।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুটান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT