চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যাত্রীর প্রসব বেদনায় দুইদিন দুটি ফ্লাইটের জরুরি অবতরণ

চকোর মালিথাচকোর মালিথা
৮:৩৩ অপরাহ্ন ২৪, এপ্রিল ২০১৮
বাংলাদেশ
A A

এক যাত্রীর প্রসব বেদনায় পরপর দুইদিন দুই এয়ারলাইন্সের দুটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। গর্ভবতী বাংলাদেশী এক যাত্রীর কারণে প্রথমে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ও পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করে।

২৬ বছরের গর্ভবতী অনামিকা খাতুন বুধবার সৌদি আরবের জেদ্দা থেকে সউদি এরাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। পথে হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয়। সাউদিয়ার ওই ফ্লাইট ওমানের মাসকাটে জরুরি অবতরণ করে। অনামিকাকে মাসকাট এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাসকাট হাসপাতালে ৫ দিন থাকলেও সন্তান প্রসব হয়নি তার। চিকিৎসার পর তিনি সোমবার রাতে মাসকাট থেকে বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

ফ্লাই গ্লোবাল থেকে লিজে নেয়া বিমানের ফ্লাইটটিতে অনামিকা ওঠার পর বিমানের নিজস্ব ক্রুরা তাকে নিয়ে ফ্লাই করতে অপারগতা প্রকাশ করেন। কিন্তু ফ্লাই গ্লোবালের ক্রুরা পাইলটের অনুমতি নিয়ে ৩৩ সপ্তাহের গর্ভবতী অনামিকাকে নিয়ে উড্ডয়নে সম্মত হন।

মাসকাটের স্থানীয় সময় রাত ২টা ২০ মিনিটে বিজি জিরো টু টু ফ্লাইটটি অনামিকাসহ টেকঅফ করে। ওই ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ইনামুল বারী এবং বিমানের কেবিন ক্রু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম দস্তগীরও ছিলেন।

এক ঘণ্টার বেশি সময় আকাশে ওড়ার পর বোয়িং ট্রিপল সেভেন থ্রি হানড্রেড এয়ারক্র্যাফটের ৩৫ এর এফ নম্বর সিটে বসা ওই যাত্রীর আবার প্রসব বেদনা শুরু হয়। ফ্লাইটে বিমানের দুই নারী কেবিন ক্রু প্রসব বেদনা কমানোর চেষ্টা করেন। এমনকি তারা ফ্লাইটের ভেতরে প্রসবের সব প্রস্তুতিও নিয়ে ফেলেন।

Reneta

কিন্তু অনামিকা খাতুনের অবস্থা বেশি খারাপ হলে পাইলটকে বিষয়টি জানানো হয়। ফ্লাইটে উপস্থিত বিমান চেয়ারম্যানের সাথে আলোচনা করে পাইলট দ্রুত আশেপাশের কোনো এয়ারপোর্টে ফ্লাইটটি জরুরি অবতণের সিদ্ধান্ত নেন। তবে কাছাকাছি আরব সাগর থাকায় বিমানের ঢাকাগামী ফ্লাইটটি ঘুরিয়ে আবার মাসকাটে নিয়ে যাওয়া হয়।

মাসকাট আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর অসুস্থ অনামিকাকে আবার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। আর প্রায় ৪ ঘণ্টা পর বিমানের ফ্লাইটটি মাসকাট থেকে অনামিকাকে ছাড়াই রওনা করে মঙ্গলবার দুপুরে ঢাকা এসে পৌঁছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল ইনামুল বারী চ্যানেল আইকে বলেন, মেডিকেল সার্টিফিকেট নিয়েই ওই মহিলা বিমানে যাত্রা করেছিলেন। কিন্তু আকাশে ওঠার পর প্রেসারে তার শ্বাসকষ্ট শুরু হয়। জীবন বাঁচানোর স্বার্থেই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছে বলে জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: বিমান অবতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT