চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মাসের ছুটি শেষ হয়নি ১১ বছরেও, এমপি কন্যার চাকরি বহাল

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:১৩ অপরাহ্ণ ০২, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, জামালপুর, শিক্ষা
A A

জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জে জে কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফারজানা হক। তিনি স্কুল থেকে এক মাসের ছুটি নিয়ে ১১ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তার চাকরি রয়েছে বহাল তবিয়তে, স্কুলের হাজিরা খাতায় তিনি ১১ বছর ধরে অনুপস্থিত। ফারজানা হক জামালপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলালের কন্যা।

বিশেষজ্ঞরা প্রশ্ন তুলে বলছেন, ১১ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার পরেও কোন নিয়মে তার চাকরি আছে? আর সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রতিনিধির মেয়ে হিসেবে এমন প্রতারণা কাম্য নয়। স্কুল শিক্ষিকার ওই পদে অন্য কেউ সহজেই চাকরি করতে পারতেন। তবে বিষয়টি অপপ্রচার জানিয়ে সংসদ সদস্য বলেছেন, তার মেয়ে চাকরি বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় স্বামী, সন্তান নিয়ে সংসার করছেন।

জানা যায়, সংসদ সদস্য এমপির মেয়ে ফারজানা হক ২০০৫ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে চাকরি পান। তিনি ২০০৯ সালে জে জে কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। সেখানে কয়েকদিন ক্লাস নেন। পরে ওই বছরই তিনি অসুস্থতাজনিত কারণে এক মাসের ছুটি নিয়ে স্বামী সন্তান নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান। এরপর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এমপি কন্যার প্রতিবেদন পৌঁছেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে
একমাসের ছুটি ১১ বছরেও শেষ হয়নি, এমপি কন্যা হওয়াতে কি ফারজানা সুবিধা ভোগ করছেন, এমন প্রশ্নের জবাবে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আইন সবার জন্যই সমান। গত ১১ বছরের কয়েকজন জেলা শিক্ষা অফিসার বদলি হয়েছেন, আমার জানা মতে তারাও বিষয়টি সুরহা করতে চেষ্টা চালিয়েছেন। আমি বিষয়টা জানার পর ইসলামপুরের উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রতিবেদন চাই। পরে প্রতিবেদনটি উপ-পরিচালক প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের কাছে পাঠিয়ে দিয়েছি। এমপি কন্যার ব্যাপারে এখন যে কোন ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিবেন।’

বেতন উত্তোলন না করলেও কোন অব্যাহতি পত্র দেননি ফারজানা
জে জে কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘চিকিৎসা করার কথা বলে ফারজানা হক এক মাসের ছুটি নিয়েছিলেন, এরপর থেকে তিনি ১১ বছর অনুপস্থিত। তিনি বেতন উত্তোলন না করলেও কোন অব্যাহতি পত্র দেন নি।’

প্রাইমারি স্কুলটিতে শিক্ষিকার অনুপস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ক্ষতি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন: ‘এখানে শিক্ষকদের প্রতিটি বিষয়েই ক্লাস নিতে হয়। স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের ক্ষতি হলেও আমরা ব্যাকআপ ক্লাস নিয়ে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছি।’

Reneta

সচেতন মানুষ হিসেবে এমন প্রতারণা কাম্য নয়
জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘এখনো এমপি কন্যা বেতন তুলতেছে কি না, সেটা জানি না। কেউ বলছে তুলছে আবার কেউ বলছে তুলছে না। সম্ভবত বেতন তুলছেন না। তবে চাকরি আছে, তিনি অব্যাহতি দেন নাই।’

তিনি আরও বলেন, ‘একজন জনপ্রতিনিধির মেয়ে হয়ে এমন প্রতারণা করা কখনোই ঠিক হয়নি। সে তো সচেতন মানুষ। তার জায়গায় ওই পোস্টে অন্য কেউ চাকরি করতে পারত।’

অস্ট্রেলিয়ায় কন্যা, জামাতা ও নাতনির সঙ্গে এমপি ফরিদুল হক দুলাল

ইসলামপুরের স্থানীয় বাসিন্দারা বলছেন, ‘২০১৭ সালে এমপি কন্যা একবার দেশে এসেছিল, তিনি চাইলে তখনই চাকরি থেকে অবসর নিতে পারতেন। এমনকি এমপি দুলাল নিজেও গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া গেলেন তখনও অবসরের একটি দরখাস্ত আনতে পারতেন। তাহলে আমরা সাধারণ জনতারা তো ভাবতেই পারি সরকারী চাকরির লোভটা রয়ে গেছে। সরকারী চাকরি শেষ হলে বড় অঙ্কের টাকাও পাওয়া যাবে।’

চাকরির নিয়ম লঙ্ঘন করেই বহাল আছেন ফারজানা
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘এটা সম্পূর্ণভাবে চাকরি সংক্রান্ত নিয়ম কানুন লঙ্ঘন, ১১ বছর ধরে অনুপস্থিত থাকলে স্বাভাবিক নিয়মে চাকরি থাকার কথা না। যদি থেকে থাকে তাহলে কোন নিয়মে রয়েছে? চাকরি নিয়ম লঙ্ঘন করেই তিনি তাহলে বহাল রয়েছেন।’

তিনি বলেন, নৈতিকভাবে একটা বিষয় থাকে যে জনপ্রতিনিধির মেয়ে হওয়ায় তার উচিত ছিল চাকরি ছেড়ে দেশের বাইরে যাওয়া। যেহেতু তিনি অস্ট্রেলিয়ার ১১ বছর ধরে বসবাস করছেন, ট্যুরিস্ট ভিসায় তো তিনি কখনোই ১১ বছর দেশের বাইরে থাকতে পারেন না। নিশ্চয় তিনি স্থায়ী বাসিন্দা বা ওয়ার্ক পারমিটে আছেন। তাহলে তো তার দেশে চাকরি রাখার দরকার নেই। যদি তিনি প্রতিমাসে বেতন তুলে থাকেন তাহলে সেটা চাকরি নিয়মে লঙ্ঘন, এবং চাকরি না করে কোনভাবেই তিনি বেতন ভাতা তুলতে পারেন না।’

অপপ্রচার, ‘এমন কথার গ্রহণযোগ্যতা নেই’ জানালেন সাংসদ দুলাল
এক মাসের ছুটিতে ১১ বছর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানে অনুপস্থিত আপনার মেয়ে, একজন জনপ্রতিনিধির মেয়ে যদি এমন কাজ করে তাহলে অন্যরা কি শিখবে, জানতে চাইলে জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুর হক দুলাল চ্যানেল আই অনলাইনকে বলেন: বিষয়টি সম্পূর্ণ অপপ্রচার, এমন কথার কোনো গ্রহণযোগ্যতা নেই এবং নিন্দুকেরা এসব কাজ করছে।

সাংসদ দুলাল বলেন, ‘১১ বছর আগে আমার মেয়ে চাকরি বাদ দিয়ে অস্ট্রেলিয়ার চলে যায়। তার অব্যাহতি পত্র এবং সকল প্রকার তথ্য উপাত্ত আমার কাছে আছে। তবে যেহেতু ১১ বছর আগের বিষয় জেলা শিক্ষা অফিসসহ অন্যান্যরা নাকি অব্যাহতি পত্রটি পায় নাই, বিষয়টি জানার পরই মেয়ের সঙ্গে কথা বলে তাকে এখনকার তারিখে আরেকটি অব্যাহতি পত্র দিতে বলেছি, এখনো সেটা আমি হাতে পাইনি। দুই একদিনের মধ্যে পাওয়ার কথা পেলেই আমি অব্যাহতি পত্র জমা দিয়ে দিব।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবলীগ চেয়ারম্যানের জন্মদিনে দক্ষিণ যুবলীগের খাবার ও কাপড় বিতরণ

পরবর্তী

তামিম-মুশফিকদের অনুশীলনে ফেরাতে প্রস্তুত আট ভেন্যু

পরবর্তী

তামিম-মুশফিকদের অনুশীলনে ফেরাতে প্রস্তুত আট ভেন্যু

জন্মদিন

শিশুর জন্মদিন কেন পালন করব

সর্বশেষ

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT