চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বাঘাইর মাছের দাম ৬০ হাজার টাকা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:০১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২১
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে জেলের জালে ধরা পড়া ৪৪ কেজি ওজনের একটি বাঘাইর মাছ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

রোববার বিকেলে বিশাল ওজনের বাঘাইর মাছটি ভূঞাপুর মাছ বাজারে উঠলে স্থানীয় এক ব্যাংক কর্মকর্তা সেটি ৬০ হাজার টাকায় কিনে নেয়।

জানা গেছে, উপজেলার গোবিন্দাসীর বাসিন্দা বুদ্ধু ও বাবলু জাল নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইর মাছটি ধরা পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরতে সক্ষম হয় তারা। পরে মাছটি তারা ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর মাছ বাজারে নিয়ে যায়। এতে মাছের দাম হাকা হয় ৮০ হাজার টাকা। পরে দামদর শেষে ৪৪ কেজি ওজনের মাছটি ভূঞাপুর ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুল লতিফ ৬০ হাজার টাকায় কিনে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইর মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

ক্রেতা আব্দুল লতিফ বলেন, ভূঞাপুর মাছ বাজারে গিয়ে দেখি বিশাল ওজনের বাঘাইর মাছ নড়াচড়া করছে। দেখে ইচ্ছে হল কিনতে। পরে দরকষাকষি করে মাছটি ৬০ হাজার টাকায় ক্রয় করি।

মাছ বিক্রেতা বাবলু বলেন, যমুনা নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা। পরে কৌশলে স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। পরে মাছটি বাজারে নিয়ে ৬০ হাজার টাকায় বিক্রি করেছি। জীবনে প্রথম এতো বড় মাছ জালে ধরা পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

এপ্রিল ২৩, ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

এপ্রিল ২৩, ২০২৬

বিএনপি সরকারের সামনে দাঁড়িয়েছে পাহাড়সম চ্যালেঞ্জ: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ

এপ্রিল ২৩, ২০২৬

হরমুজ প্রণালি খুলে দেওয়া এখন সম্ভব নয়: ইরান

এপ্রিল ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT