চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছরে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক হিসাব বেড়েছে সাড়ে ৪ লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

দেশের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অন্যতম একটি পদক্ষেপ হলো স্কুল ব্যাংকিং। এই কার্যক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৪০ লাখ টাকা। একই সঙ্গে বছরের ব্যবধানে হিসাব সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৪ লাখেরও বেশি।

বাংলাদেশ ব্যাংকের জুন (২০১৯) নাগাদ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জুন শেষে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১৫ লাখ ৩৯ হাজার ৮৩৬টি। একই সময়ে মোট স্থিতি বা জমার পরিমাণ ছিল ১ হাজার ৪১৯ কোটি ৮৬ লাখ টাকা।

তবে চলতি বছরের জুন শেষে মোট হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৩টি। আর এসব হিসাবে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৪ কোটি ৪০ লাখ টাকা। এই হিসাবে গত এক বছরে স্কুল ব্যাংকিং হিসাব সংখ্যা বেড়েছে ৪ লাখ ৫৬ হাজার ১৯৪টি এবং এসব হিসাবে জমার পরিমাণ বেড়েছে ৭৪ কোটি ৫৪ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক বছরে হিসাব সংখ্যার প্রবৃদ্ধি ২৯ দশমিক ৬২ শতাংশ এবং স্থিতির প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা গেছে, হিসাব সংখ্যা ও স্থিতির দিক থেকে বেসরকারি ব্যাংকের অবদান সবচেয়ে বেশি। বেসরকারি ব্যাংকসমূহ মোট ১৩ লাখ ৮৭ হাজার ৭২৫টি ব্যাংক হিসাব খুলেছে শিক্ষার্থীরা। যা মোট স্কুল ব্যাংকিং হিসাবের ৬৯ দশমিক ৫২ শাতংশ। এসব হিসাবের বিপরীতে জমা হয়েছে ১ হাজার ২৩৭ কোটি ৭৫ লাখ টাকা। যা স্কুল ব্যাংকিং হিসাবের মোট স্থিতির ৮২ দশমিক ৮৩ শতাংশ।

Reneta

রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহ ২৩ দশমিক ৭৬ শতাংশ স্কুল ব্যাংকিং হিসাব খুললেও মোট স্থিতির ১৩ দশমিক ২৮ শতাংশ আমানত সংগ্রহ করেছে তারা।

তবে এসব হিসাব খোলায় গ্রামের চেয়ে শহরের ছেলেমেয়েরা এগিয়ে রয়েছে।

তথ্যে দেখা গেছে, মোট হিসাবের ৩৮ দশমিক ৬৩ শতাংশ গ্রামাঞ্চলে এবং ৬১ দশমিক ৩৭ শতাংশ শহরাঞ্চলে খোলা হয়েছে। গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে স্থিতির পরিমাণ মোট স্থিতির যথাক্রমে ২৫ দশমিক ৭৩ এবং ৭৪ দশমিক ২৭ শতাংশ।

স্কুল ব্যাংকিং কার্যক্রমে মেয়েদের চেয়ে এগিয়ে রয়েছে ছেলেরা। এই কর্মসূচির আওতায় খোলা মোট হিসাবে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৫৭:৪৩।

একক ব্যাংক হিসেবে সর্বোচ্চ সংখ্যক হিসাব খুলেছে ইসলামী ব্যাংক। যা মোট হিসাবের ১৮ দশমিক ৫২ শতাংশ। আলোচ্য সময়ে শেষে ইসলামী ব্যাংকে ৩ লাখ ৬৯ হাজার ৬২৩টি হিসাব খুলেছে শিক্ষার্থীরা। অন্যদিকে ডাচ-বাংলা ব্যাংকে স্থিতির ভিত্তিতে শীর্ষে অবস্থান করছে। তাদের সংগৃহীত আমানত প্রায় ৪৬৫ কোটি ৮৮ লাখ টাকা। যা মোট স্থিতির ৩১ দশমিক ১৭ শতাংশ।

অর্থনৈতিক কর্মকাণ্ডে কোমলমতি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে তাদেরকে দেশের আর্থিক সেবার আওতায় নিয়ে আসাই হলো স্কুল ব্যাংকিংয়ের লক্ষ্য। শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও আধুনিক ব্যাংকিং প্রযুক্তির সাথে পরিচয় করে দেয়ার পাশাপাশি তাদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে ২০১০ সালে এ কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ ব্যাংক। এরপর প্রকল্পটি আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী ব্যাংকডাচ্-বাংলা ব্যাংকস্কুল ব্যাংকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্যই সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের শান্তি প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সন্দেহ ট্রাম্পের

মে ৩, ২০২৬

ঢাকায় আসছে লিমনের মরদেহ

মে ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

সিলেটে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

মে ৩, ২০২৬

নিজ বাড়ির ভিটেই পরীক্ষামূলকভাবে ২২ প্রজাতির আঙুর চাষ

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT