বৃষ্টি দুই দলের খেলোয়াড়দের এনে দিয়েছে অখণ্ড অবসর। বাংলাদেশ-সাউথ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট বৃষ্টিতে ধুয়ে যাওয়ার ফুসরতে কেউবা গেছেন জুম্মার নামাজ পড়তে। আবার ডেল স্টেইনের মতো কেউ বা পাড়ার ফুটবলারদের সাথে করেছেন উদ্দাম উদযাপন।
তবে এবার একটু ভিন্ন ভাবেই ক্যামেরার ফ্রেমে বন্দী হলেন দুই দলের দুই বড় তারকা ডেল স্টেইন ও সাকিব আল হাসান।
চট্টগ্রাম থেকে ফিরে ঢাকা দুই দল এখন হোটেলে অবস্থান করছে। এরই মধ্যে স্টেইনকে নিয়ে ডিনার সেরে নিয়েছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসন। প্রোটিয়া গতি দানব তার টুইটারে এ সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছেন।
ফেসবুক পোস্টে দেখা যায়, সাকিব ও স্টেইন গলাধরাধরি করে হাস্যজ্জ্বল ভাবে ক্যামেরায় পোজ দিচ্ছেন। আর ছবি ক্যাপসনে লেখা আছে, Dinner on the cool cat! I mean tiger! Thanx bud!
এই নিয়ে স্টেইনের এটি দ্বিতীয় পোস্ট। তবে সিরিজের আগে টাইগারদের বিপক্ষে ওয়ানডেতে বল করে শক্তিক্ষয় করতে চাননা বলে টুইট করে জাতীয় শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি।






