চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক পোস্টারেই যত বিতর্ক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪২ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২১
বিনোদন
A A

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতিক্ষীত স্পাই থ্রিলার সিনেমা ‘বেল বটম’ এর প্রথম গান ‘মারজাওয়ান’ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে বাণী কাপুরের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে অক্ষয় কুমারকে। কিন্তু প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই বিতর্ক শুরু হয়ে গেল গানটি নিয়ে। মূলত গানটি মূল বির্তক প্রকাশ্যে আসা এর পোস্টারটি নিয়ে।

পোস্টারে ঘনিষ্ঠ বাণী-অক্ষয়কে দেখে অনেকেরই মনে পড়ে গেছে ডিজিটাল ক্রিয়েটর ক্যামেলিয়ার কথা! অনেকেই বলছেন ট্রেনের কামরা থেকে ঘনিষ্ঠ অবস্থায় ঝুলন্ত বাণী-অক্ষয়ের পোজটি আসলে ভিডিও ক্রিয়েটর ক্যামেলিয়ার থেকেই অনুপ্রাণিত!

ক্যামেলিয়ার ভিডিও ক্রিয়েটর পেজ থেকে সারা বিশ্বের বহু সুন্দর সুন্দর দৃশ্যের ওপর ভিডিও তৈরি করা হয়। পেজটির ফলোয়ারও অসংখ্য। সেখানেই দেখা গিয়েছিল ট্রেনের কামরায় ঝুলন্ত প্রেমিকযুগলকে।

তবে ‘মারজাওয়ান’তেই প্রথম নয় এর আগেও আসন্ন ‘রাধে-শ্যাম’ ছবির পোস্টারে একইভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল প্রভাস এবং পূজা হেগড়ে’কে। সুতরাং বলাই যায়, অক্ষয় একই নন, এর আগেও ক্যামেলিয়ার ভিডিওর অনুপ্রেরণায় বলিউডে দৃশ্য তৈরি হয়েছে।

১৯৮৪ সালের পটভূমিতে ভারতে বিমান ছিনতাইয়ের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ‘বেল বটম’সিনেমাটি।
যেখানে ‘র’এর এজেন্টের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে এবং তার স্ত্রীর ভূমিকায় থাকছেন বাণী কাপুর।

রঞ্জিত তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লারা দত্ত ও হুমা কুরেশিকে। আগামী ১৯ আগস্ট টুডি এবং থ্রিডি দুই ফরম্যাটেই মুক্তি পাবে ছবিটি।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারবানী কাপুরবেল বটমলারা দত্তহুমা কুরেশি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

সাফে রানার্সআপ হয়ে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৯ দল

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নারীর ক্ষমতায়ণ ছাড়া দেশের উন্নয়ন অসম্পূর্ণ: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৮, ২০২৬

নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিতে জাইমা রহমানের আহবান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT