চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক পরিবারের চারজন পরিচালক রেখে ব্যাংক কোম্পানী বিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

বিরোধীদলীয় সদস্যদের ওয়াকআউটের মধ্যে  ব্যাংক কোম্পানিতে এক পরিবারের জায়গায় দু’জনের স্থলে চারজনকে পরিচালক করার বিধান করে আজ সংসদে ব্যাংক কোম্পানী সংশোধন বিল-২০১৮ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি পাসের প্রস্তাব করেন।

বিলে ব্যাংক কোম্পানী আইনের ধারা ৩-এর উপ-ধারা (৩)-এর সংশোধন করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ৭-এর উপ-ধারা (৩)-এর সংশোধন করা হয়েছে।

একইভাবে আইনের ধারা ৮-এর শতাংশের দফা (ক)-তে উল্লেখিত ধারা-২৬ (১)-এর সংশোধন করা হয়েছে। এছাড়া বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপ-ধারা ৪-এ উল্লেখিত প্রধান নির্বাহী কর্মকর্তা শব্দগুলোর পর নির্বাচন বা ক্ষেত্রমতে মনোনয়নের পর শব্দগুলো যুক্ত করা হয়।

বিলে বিদ্যমান আইনের ধারা ১৫-এর উপ-ধারা ১০-এ উল্লেখিত দু’জনের শব্দটির পরিবর্তে চারজনের শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। এর ফলে বিলে ব্যাংক কোম্পানীর কোন একক পরিবারের দু’জন পরিচালক রাখার বিদ্যমান বিধান সংশোধন করে চারজন করার বিধান করা হলো।

জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, নূরুল ইসলাম ওমর, নূরুল ইসলাম মিলন, বেগম রওশন আরা মান্নান ও বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

এদিকে আজ সংসদে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সংসদে ইতোপূর্বে উত্থাপিত ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০১৬’ প্রত্যাহার করে নেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাংক নিয়োগ: আপাত সমাধান হলেও প্রকৃত জটিলতা কাটবে কি?

পরবর্তী

হাথুরুর নতুন চ্যালেঞ্জ

পরবর্তী

হাথুরুর নতুন চ্যালেঞ্জ

ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT