চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ‘নিষ্ঠুর’ ভাইয়ের মৃত্যুদণ্ড বহাল

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৮:৩২ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৯
- লিড নিউজ, আদালত
A A

সে যেন এক ‘নিষ্ঠুর’ ভাই! প্রথমে বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ। অত:পর, কারাগার থেকে বের হয়ে ছোট ভাইয়ের স্ত্রী ও দুই সন্তানকে হত্যা! অবশেষে খুনি বোরহান উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ খুনি বোরহান উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে এই মামলার শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ফরহানা আফরোজ রুনা, শোভনা বানু ও শামসুন্নাহার লাইজু। আর আসামি বোরহান উদ্দিনের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রওশন আরা।

এ মামলার বিবরণ থেকে জানা যায়: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নামাসিদলা গ্রামের বোরহান উদ্দিন পারিবারিক কলহের প্রেক্ষাপটে ১৯৯৩ সালে তার আপন বড় ভাই সোহরাব উদ্দিকে হত্যা করেন। এ হত্যার দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। বোরহান কারাগারে থাকা অবস্থায় তার মা-বাবা সকল সম্পত্তি লিখে দেন বোরহানের ছোট ভাই ওমর ফারুকের নামে। পরবর্তীকালে মারা যান বোরহান ও ওমর ফারুকের মা-বাবা।

একপর্যায়ে ২১ বছর জেল খেটে কারাগার থেকে বের হন বোরহান। এরপর তিনি পৈত্রিক সম্পত্তির ভাগ চান ছোট ভাই ওমর ফারুকের কাছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কলহ শুরু হয়। এ কলহের জের ধরে যাবজ্জীবন সাজা ভোগ করে বের হওয়ার মাত্র দেড় মাসের মাথায় ২০১৩ সালের ১ আগস্ট বোরহান লাঠি দিয়ে আঘাত করে একে একে খুন করে তার ছোট ভাইয়ের স্ত্রী নাজমা ও দুই শিশু পুত্রকে। এরপর তিন জনের নিথর দেহ ঘরের বারান্দার লাকড়ির মধ্যে লুকিয়ে রাখে বোরহান। এসময় নাজমার ছোট্ট দুই মেয়ে ফাতেমা ও পিংকি মাদ্রাসায় ছিল। তিন জনকে হত্যার নির্মম ঘটনার পরই বোরহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীকালে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বোরহান। এরপর এ হত্যা মামলার বিচার শেষে ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর বোরহানকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন কিশোরগঞ্জের আদালত।

এরপর এ মামলার মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। অপরদিকে জেলা আপিল করে খালাস চান বোরহান। ওই ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বুধবার হাইকোর্ট নিষ্ঠুর খুনি বোরহান উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

Reneta

আলোচিত এ রায়ের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আমিনুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘নির্মম এ হত্যা মামলায় খুনি বোরহান উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল থাকায় আমারা সন্তুষ্ট। নিষ্ঠুর এই খুনির ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত আইনি যে যে পদক্ষেপ নেওয়া দরকার রাষ্ট্রপক্ষ থেকে তা নেয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদালতহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT