চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দিনেই ‘হিট’ তকমা পেল সিয়াম-পূজার ‘ও হে শ্যাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৬ অপরাহ্ন ২৬, মে ২০১৮
বিনোদন
A A
সিয়াম

‘পোড়ামন ২’ ছবির দৃশ্যে সিয়াম ও পূজা

‘গ্রামের উৎসব দেখেছেন? জীবনান্দের রূপসী বাংলা দেখেছেন? না দেখে থাকলে, দেখুন কত সুন্দর আমাদের এই দেশ! আছে সবুজ প্রান্তর আর নীলের খেলা, যা আপনার চোখ ও মন কে শান্তি দিবে। সাথে গ্রাম বাংলার মিষ্টি মধুর গান।’

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘পোড়ামন ২’-এর দ্বিতীয় গান ‘ওহে শ্যাম’কে ইউটিউবে অবমুক্তির সময় সবার সাথে এভাবেই পরিচয় করিয়ে দেয় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। যার ফলশ্রুতিতে গানটি দেখতে ঝাঁপিয়ে পড়ে দর্শক। যার ফল, একদিনে গানটির ভিউয়ার্স প্রায় সোয়া ছয় লাখ ছাড়িয়ে গেছে।

একদিনেই এমন সাড়া পাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান জাজের পক্ষ থেকে বলা হচ্ছে, এরআগে জাজের আর কোনো ছবির গান এতো অল্প সময়ে এতো মানুষকে ছুঁয়ে যেতে পারেনি। তাহলে কেনো এতো কম সময়ে এতো বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছালো গানটি। কী আছে এই গানে?

সত্যি সত্যি অপরূপ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে সিয়াম-পূজার নতুন গান ‘হে শ্যাম’-এর দৃশ্যায়ন। বাংলার শস্য শ্যামল প্রকৃতি, মন মাতানো সুর, লিরিক সব মিলিয়ে গানটি মানুষের কাছে প্রশংসা কুড়াচ্ছে। শাহ্‌ আলম সরকারের লেখায় গানটির সুর করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই শিল্পী কনা ও ইমরান।

‘পোড়ামন ২’ জাজ মাল্টিমিডিয়ার একক প্রযোজনায় নির্মিত হয়েছে। এ ছবির মাধ্যমে ‘চিত্রনায়ক’ হিসেবে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে সিয়ামের। তার সঙ্গে রয়েছেন ‘নূর জাহান’ খ্যাত নায়িকা পূজা চেরি। সুপারহিট ‘পোড়ামন’ ছবির সিকুয়ালে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু, আনোয়ারা। কদিন আগে ছবিটি কান চলচ্চিত্র উৎসবের মার্কেটে প্রদর্শিত হয়েছিল। আগামী ঈদুল ফিতরে ‘পোড়ামন ২’ মুক্তি পাবে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাজপূজাপোড়ামন-২লিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin1

সর্বশেষ

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে স্বস্তি, তবে…

ফেব্রুয়ারি ১০, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT